somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলতাব হোসেন
আমি একজন সাধারণ মানুষ, ঝামেলা থেকে ১০০ গজ দূরে থাকার চেষ্টা করি।nnবি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি ওয়াশিং প্ল্যান্টে জব করি। জবের পাশাপাশি পাবনা জেলার সুজানগর উপজেলার কৃতি সন্তানদের তথ্য সংগ্রহ ও সংকলনে কাজ করতে ভালবাসি।

পাবনার সুজানগর উপজেলায় হত দরিদ্রদের চাউল না দেওয়া ও গৃহহীনদের কাছ থেকে ২০ হাজার করে টাকা নিয়ে সরকারি ঘর না দেওয়া প্রসঙ্গেঃ

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এলাকার চেয়ারম্যান/মেম্বারগণ বিভিন্ন সময়ে কার্ড করতে বা অন্যান্য সরকারি অনুদান দেওয়ার আগে হত দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। বেশিরভাগ বয়স্ক ভাতার কার্ড করতে ২/ হাজার টাকা নেন। নিজের পরিবারের সদস্যদের বা পরিচিত কারোর নামে কার্ড করে তা নিজেরা ভোগ করেন, এমন উদাহরণও অনেক আছে।

যুগ যুগ ধরে আমাদের সমাজে দুর্নীতি চলে আসছে। এখন তা সবোর্চ চূড়ায় পৌঁছেছে । এসব আমার আপনার চোখের সামনেই হচ্ছে এবং আমরা তা নিরবে সহ্য করে আসছি বা দেখেও না দেখার ভান করে আসছি। আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করার নৈতিকতাও আমাদের নেই কারণ সেই ক্ষেত্র তৈরির জন্য আমরাই দায়ী।

দেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু আমাদের দায়িত্বটুকু যথাযথ পালন করছি না। ৫০০টাকা পেলেই ভাল মন্দ বিচার না করে একজনকে ভোট দিয়ে দেই।

এরপর কেউ মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত হলে, তিনি যে ৫/১০ লক্ষ টাকা খরচ করেছেন তা কিভাবে পূরণ করবেন? ধরি, একজন চেয়ারম্যান নির্বাচিত হতে মোট ১০ লক্ষ টাকা খরচ হলো, তিনি মাসিক সম্মানীভাতা পান ১০ হাজার টাকা, সে হিসেবে ৫ বছরে তিনি পান ৬ লক্ষ টাকা। এখন বাকী ৪ লক্ষ টাকা কিভাবে আসবে?


তখন অবশ্যই এলাকায় যে উন্নয়ন কাজ আসে বা সরকারের পক্ষ থেকে গরিবদের জন্য যে সাহায্য আসে তাতে হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।


পরিশেষে বলবো,সব প্রতিনিধি কিন্তু এক নয়। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের জমিজমা বিক্রি করেও এলাকার মানুষের সেবা করে থাকেন। আসুন ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলি। কোনো ভাল মানুষ যেন আমাদের লেখনীর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। অনুরূপভাবে কোনো অন্যায়কারী বা দুর্নীতিবাজকে সমর্থন না করি। তিনি যেন আমাদের সমর্থনের দ্বারা উৎসাহিত না হন।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×