২০০৪ সালের এই দিনে চিরতরে আমাদের রেখে পরপারে চলে যান।
যে সময়টাতে তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল ঠিক সেই সময়টাতে তুমি আমাকে রেখে চলে গেছো। সকল কাজের প্রেরণা ও উৎসাহের কেন্দ্রস্থল ছিলে একমাত্র তুমি । কিভাবে যে তুমি ছাড়া লাইফ থেকে ৫৮৪০ দিন কেটে গেল।
২০০১ সালে বাবা মারা যাওয়ার পর তুমিই ছিলে ৪ ভাই-বোনের একমাত্র সম্বল। কোনো দিন খাবারের স্বল্পতা হলে নিজে না খেয়ে আমাদেরকে মিথ্যা বলতে আমি খেয়েছি, তোরা খেয়ে নে কিন্তু তখন বুঝতে পারতাম না। প্রতিটি সুখের মূহুর্তে তোমাকে মিস করি।
তুমি বিহীন প্রতিটি দিন ছিল বিষাদময়, প্রতিটি একাকিত্ব সময় ছিল হাহাকার ও অশ্রুসিক্তে ভরা। অনেক রাত ছিল নির্ঘুম ও কাছে না পাওয়ার অতৃপ্ত যন্ত্রণার। খুব ইচ্ছে করে তোমাকে সাথে নিয়ে একটা মুহূর্ত ফিরে পেতে, তোমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরতে, মা বলে ডাক দিতে, কিন্তু কিছুই আর হয়ে উঠে না।আজ তুমি হারিয়ে গেছ অনেক দূরে।
বিশ্বাস করো আজ আমার কিছুরই অভাব নেই, অভাব শুধু তোমার। আজও দুচোখে ভাসে সেই সাদা কাপড়ে মোড়ানো দৃশ্যটি।
সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


