আমার কাছে মুখ্য বিষয় হল আমরা ইউনুস সাহেবকে কখন ভালভাবে চিনলাম।
তিনি গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে আমাদের নিকট পরিচিত ছিলেন। একথা যেমন সত্য তেমনি নোবেল প্রাইজ পাওয়ার পর তিনি চলে আসলেন আমাদের ফোকাসে। শুধু দেশেই নয় বিদেশও তার পরিচিতিতে আমরা গর্ব অনুভব করি।
ধরুন তিনি নোবেল প্রাইজের জন্য মনোনীত হননি মানে পাননি। কিন্তু দেশের এখন যেরকম অবস্থা সেরকমই একটি অবস্থা সৃষ্টি হল। এই পরিস্থিতিতে কি আপনার মনে হয় তিনি তখনও রাজনীতিতে যোগদান করতেন? কিংবা খোলা চিঠি প্রকাশ করতেন?
তিনি যদি নোবেল প্রাইজ না পেতেন তাহলে কি তার পরিচিতির বিন্দু মাত্র ঘাটতি হতনা?
তাহলে কি নোবেল প্রাইজ এবং সৃষ্ট পরিচিতি তাকে রাজনীতিতে অনুপ্রবেশের শক্তি যোগাচ্ছে?
সুতরাং
বলতেই হয়
ড. ইউনুস, নোবেল প্রাইজ ও রাজনীতি একই সুতোয় কি গাথাঁ ছিল?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


