* আয়না ও স্বপ্ন*
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি একটি স্বপ্ন দেখি, ভাল মানুষ হবার। আমি কি ভাল মানুষ? এটাইতো জানি না। যদি ভাল মানুষ হয়ে থাকি তাহলে আবার ভাল মানুষ হবার দরকার কি? তারপরেও জানতে তো হবে, আসলেই আমি ভাল মানুষ কি না? নাকি প্রতিনিয়তই ভাল মানুষের মতন অভিনয় করে যাচ্ছি। ভাল মানুষ হই বা না হই তবে স্বপ্ন, কল্পনা যেটাই বলুন না কেন সেখানে ভাল মানুষ হিসেবে দেখতে কখনো ভুলিনা। তাই তো সেদিন আয়নার সামনে নিজেকে দাড় করিয়ে প্রশ্ন ছুড়ে দেই আয়নায় দেখা মানুষটির কাছে। ভাল কিংবা মন্দ ? অপেক্ষা প্রহর যখন অনেক বেশী হয়ে যায় তখন বুঝে নেই উত্তরদাতা নিরুত্তর। তার কাছ থেকে উত্তর আশা করাও সময়ের অপচয় মাত্র। সময় তো আমাকে সময় দেবেনা, সময সময়ের মতন চলে যাচ্ছে, অবশেষে মেলাতে পারিনা আয়নার মানুষটির সাথে আয়নার সামনে দাড়িয়ে থাকা নিজেকে। মনে হয় আয়না থেকে প্রতিফলিত মানুষটি আমার আমি নই। অথচ যখন স্বপ্ন দেখি তখন মানুষটি কত পরিপূর্ণ থাকে।
ভাবনাগুলো বোধ হয় এরকমই, বিচ্ছিন্ন, অপরিপক্ক। ভাবনাগুলোকে দোষ দিয়ে লাভ কি? তবে কি স্বপ্ন আর আয়নায় দেখা দুটি মানষ ভিন্ন। যাকগে সবকিছুর সাথে মেলানো টা কি একটু বেশী চাওয়া হয়ে গেল না?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন