"অফিসে আসার পর বসের পিয়ন এসে জানাল স্যার চা-এর আয়োজন করেছেন আমার স্মরণে, বেশ গর্ব অনুভব না করলেও চা-এর দাওয়াতে দেরী না করে সোজা সুজি হাজির হলাম বসের রুমে, চা খেতে খেতে তিনি একটি অফিসের খাম ধরিয়ে দিলেন, খুলে দেখি ট্রান্সফার লেটার। মাথায় হাত !!! পরশু চলে যেতে হবে অন্য প্রজেক্টে।
অফিসেই ফোন করেছিল প্রিয়তমা, আজ একটু তাড়াতাড়ি আসতে বলেছে, মনটা এমনিতেই খারাপ ছিল। প্রিয়তমাও বলল আজ নাকি সে আমার সাথে বসে চা খাবে। যাই হোক প্রিয়তমার সাথে অনেকদিন চা খাওয়া হয়না তাই অফিস থেকে একটু আগে বের হয়ে গন্তব্যে পৌছালাম। প্রিয়তমা আগেই চা-এর অর্ডার করে রেখেছিল, চা খেতে খেতে খেয়াল করলাম ওর মনটা কেমন জানি বিষন্ন, প্রশ্ন করতেই একটি চিঠি ধরিয়ে দিয়ে বলল আমি চলে গেলে পড়বে, ও চলে যাওয়া দেখছিলাম আর পড়ছিলাম "তোমার জীবন থেকে আজই আমার শেষ যাওয়া, আমার প্রতীক্ষায় থেকোনা" ইতি . . . তোমার ........
এই চা-এর দাওয়াতটাই আজ সারাদিনের জন্য আমার কাল হয়ে দাড়িয়েছে
সারদিনে যথেষ্ট বিধ্বস্ত ছিলাম, বাসায় ফিরে ক্লান্ত শরীরটা বিছানায় দিতেই কলিং বেলটা বেজে উঠল, বাড়ীওয়ালার কাজের মেয়েটি এসে জানাল বাড়ীওয়ালা স্মরণ করেছেন। ভাবলাম এটা আবার চা-এর দাওয়াত না তো !! যাই হোক বাসায় গিয়ে দেখি মোটামুটি ভালই চা - নাস্তার আয়োজন করেছেন। বাড়ীওয়ালা কিছুক্ষন পর এসে বসে চা নিতে বলে ইতস্তত স্বরে বলল "আমাকে পক্ষে আপনাকে মানে ব্যাচেলরকে বাসা ভাড়া দেওয়া সম্ভব না, আপনি সামনের মাসের জন্য নতুন বাসা দেখতে পারেন" চায়ের কাপ-টা তখনও হাতে, চুমুক দেওয়া হয়নি, আর চুমুক দিতেও পারিনি, না খেয়েই উঠে আসলাম।"
রাতে টেলিভিশনে নিউজ দেখছিলাম, সংবাদ পাঠিকার সংবাদ শুনে তো আমি হা !!! বলে কি আজ নাকি চায়ের দাওয়াত থেকে ফিরে অমুক কমিশনার আর অফিসে যোগ দেননি, গতকাল চায়ের দাওয়াতে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন, কাল আর এক কমিশনারের চা-এর দাওয়াত আছে।
আরে, এটা কি শুরু হল, তাহলে চা দাওয়াত মানেই কি বাতিল, পদত্যাগ ইত্যাদি ইত্যাদি
কিন্তু চা-এর দাওয়াত এর প্রভাব আমার উপর পড়ল কেন সেটা তো এখনও বুঝলাম না, আমি তো তাদের মতন জোড় করে ক্ষমতায় থাকিনি, তাদের মতন এত লজ্জাহীন না, পাবলিকের পয়সা খেয়ে আরেকজনের পিছনে ঘুরিনাই, কারো পায়ে পড়িনি তাহলে চা-এর দাওয়াত এর ইফেক্ট আমার উপর পড়ল কেন?
না না আজ থেকে আজ চা খাবনা, চা-এর দাওয়াতেও যাবনা। সিদ্ধান্ত ফাইনাল।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৭ রাত ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



