আমি আশ্চর্য হই মানুষের দৃশ্যমান রুপের ভিতর লুকিয়া থাকা ভিনরুপগুলির যখন বহিঃপ্রকাশ ঘটে। এটা তেমনিই। এই কিছুদিন আগেও যিনি এ উক্তিটি করেছেন তিনি স্বয়ং বাংলাদেশ জিতবে জিতবে বলে লাফিয়ে চিৎপটাং হয়ে টেলিভিশনের সামনে চোখ দুটো সারারাত টেনে ধরে খুলে রেখে গড়াগড়ি খেয়েছে। আবার তারই উক্তি বাংলাদেশ ও আয়ারল্যান্ড সুপার এইটে যাওয়ায় অন্য দলগুলি তাদের জয়ের ব্যপারে বেশ সুবিধা আদায় করে নিতে পারবে?
বাস্তবতা সত্য, অবাস্তবের সাথে বাস্তবের কোন মিল পাওয়া যাবেনা এটা যেমন সত্য তেমনি বাস্তবতাকে এড়িয়ে আমরা যাই বলিনা কেন সেটা শুধু কল্পনা কিংবা স্বপ্নই রয়ে যাবে। বাস্তবতার আলোকে তার কথাটুকুর সত্যটা কতটুকু তা যাচাই করার আগে নিজের দেশের টিমটিকে নিয়ে তার সাথে এক দফা করে ফেলি। সেটাকে সে গলাবাজী বলে আমাকে একরকম গালিই দিল।
তার কথার সত্যতা খোঁজার চেষ্টা করি,
আমাদেরকে আমরা কি দূর্বল বলব?
অন্য দল কী আমাদেরকে সমীহ করবে?
আমাদের দলকি পারবে একটি সম্মানজনক লড়াই করতে?
জিতুক হারুক যেটাই হোক চাই একটা সম্মানজনক লড়াই। ব্যাটে বলের প্রতিভার লড়াই। প্রত্যাশা তেমনই, প্রত্যাশার সাথে বাস্তবে সেরকমই দেখার অপেক্ষায়। আর যারা বাংলাদেশকে সুপার এইটে যাওয়া নিয়ে সৌন্দর্য, জৌলুস কমে যাবে বলে মন্তব্য করে তাদের ধারনায় সত্যকে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতন কিছু করতে পারে সেটাই থাকবে প্রার্থনা।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৭ ভোর ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



