জি্ব হ্যাঁ যিনি বাংলাদেশকে একটি নতুন ধারার গণতন্ত্রের উপহার দেয়ার কথা বলে বেশ কিছুদিন যাবৎ লাপাত্তা তাঁরাই খোজে এমন মাইকিং যদি হয় আপনার পাড়ায়, মহল্লায় কিংবা আশেপাশে তাহলে কি খুব আশ্চর্য হবেন? আশ্চর্য হবারই কথা ! এই তো বেশ কিছুদিন আগেও যাকে টেলিভিশনের পর্দায় প্রায়ই দেখা যেত, জ্ঞানগর্ভ মিডিয়ার সাক্ষাৎকারে আমরা সাধারণ দর্শক সহ সকল দর্শক পুলকিত হয়েছিলাম। তিনি "নাগরিক শক্তি" নামের একটি দল করার ঘোষনা দিয়ে তারপর কতটুকু অগ্রসর হলেন সে পথে তার বিস্তারিত অনেকদিন ধরে কেউই জানতে পারছেনা। মানে কাউকে জানানো হচ্ছেনা। সবাই প্রতিক্ষায় ছিল একটি সৎ ও সুন্দর দল প্রতিষ্ঠায় এবং সততাই যার হবে মূল চালিকাশক্তি। সে রকমই প্রত্যাশা সকলেরই।
কিন্তু সবাইকে আশার বানী শুনিয়ে এখন আর কোন খবরই নেই তাহলে আমরা তার কাছ থেকে কি খুব বেশী কিছু আশা করতে পারি?
আমরা চেয়েছিলাম সবার থেকে একটু আলাদা রকমের কিছু, এটা কি সেরকমই কোন ব্যতিক্রমী বার্তা বহন করে?
যদি তাই হয়ে থাকে, তাহলে কি ভদ্রলোককে একটু খুজবেন প্লিজ !!! সন্ধান পেলে জানাবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




