1ম ঘটনাটা, তখন যশোর দাউদ পাবলিক স্কুলে ক্লাস 8 এ পড়ি। স্কুলের সামনেই একটি হাসপাতাল ছিল। তো প্রতিদিন ওই হাসপাতালের সামনে দিয়ে বাসায় যেতে হত আর প্রায়ই খেয়াল করতাম কিছু লোক সকাল থেকে বেশীরভাগ সময় হাসপাতালের নির্দিষ্ট রুম ছেড়ে বাইরে বেঞ্চের উপর বসে থাকা লোকগুলোর প্রতি, তারা ছিল পঙ্রে (বসন্ত) রোগী। ব্যপারটা আমার প্রায় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তার কিছুদিন পর একদিন হঠাৎ আবিষ্কার করলাম আমি নিজেই একজন পঙ্রে রোগী, এবং ভাগ্য এমনই আমাকে ঠিক ওই জায়গায় 20দিন কাটাতে হয়েছে।
2য় ঘটনাটা, এইচএসসির পর, টোফেল করছি সাইফুর'স-এ। তখন যাওয়ার পথে একটি বিল্ডিং এর কনস্ট্রাকশান এর কাজ চলছিল, প্রতিদিন ক্লাসে যাওয়ার পথে একবার হলেই তাকাতাম, কিছুক্ষন দাড়িয়ে থেকে দেখতামও, তখনও জানতামনা এটা কি ধরনের কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে। কিন্তু মনে মনে চিন্তা কিংবা ভাবতাম এখানে কি হচ্ছে, এখানে আসা হবে কিনা!, ইত্যাদি ইত্যাদি। ভাবনাটা এতটুকুই ছিল। কিন্তু বাস্তবতা এমনই তার প্রায় মাস 3-4 পর ওই কোম্পানীতেই জয়েন করলাম। আজও আছি সে কোম্পানীতে।
এরকম আরো জীবনে বহু ঘটনা আছে, যেগুলো নিয়েই গভীরভাবে চিন্তা করেছি সেগুলোই ফলে গিয়েছে। আরো কত ঘটনা অপেক্ষা করছে কে জানে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


