সকালে অফিসের উদ্দেশ্যে বাসে উঠতেই বাসের পিছনের দিকটাই একটা ছোট গোলমাল লক্ষ্য করছিলাম। গোলমালটা আরো বেড়ে গেল কিছুক্ষনের মধ্যে,যখন টার্গেট একজন, বাসের 'কন্টাকটর'। সবারই একই উচ্চারণ অতিরিক্ত বাস ভাড়া নিয়ে।
আজকে হয়তবা বেশীরভাগই যাত্রী এ অসহনীয় পরিস্থিতিতে পড়তে পারেন। নীরব ভূমিকা পালন করলে হয়তবা আপনার কাছ থেকে বেশী ভাড়া আদায় করতে পারে তেমনি যে এর প্রতিবাদ করবে তখন বাকবিতন্ডা এমনকি মারামারি পর্যন্তও হতে পারে। যা কারো কাম্য নয়। কিন্তু এটাই সত্য এটাই হবে।
লক্ষ্য করলাম বাস মালিকেরা বেশ স্ব আগ্রহে "বাস ভাড়া বৃদ্ধির" পেপার কাটিং সমূহ স্বযত্নে জানালাগুলোতে পেষ্ট করা রেখেছে। আরো একটি বিষয় খেয়াল করলাম একটি অতিরিক্ত ভাড়ার চার্ট লাগানো আছে মালিক সমিতির বরাত দিয়ে কিন্তু কোন কতর্ৃপক্ষের স্বাক্ষর ছাড়াই। বিষয়টি আশ্চর্যজনক, সরকার এ বিষয়ে কতটুকু সহনীয় তা বোধগম্য হচ্ছেনা। যেখানে তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের স্বাভাবিক দৈনন্দিন কর্মযাত্রায় যে একটু হলেও ধাক্কা লাগে সেখানে বাস ভাড়াটি একটি অত্যন্ত নাজুক বিষয়।
এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে অবিলম্বে সরকারকে নির্দিষ্ট মন্ত্রনালয় থেকে প্রত্যেক রুটে নির্দিষ্ট অতিরিক্ত ভাড়া বাবদ নির্ধারিত বাস ভাড়ার চার্ট প্রনয়ন করে তা মালিক সমিতিকে সরবরাহ করতে হবে। এখানে অবশ্যই লক্ষনীয় চার্টে নির্দিষ্ট গন্ত্যব্যের কি.মি. উল্লেখ করতে হবে। তাতে একজন সাধরণ যাত্রী অবগত হতে পারবে তার কাছ থেকে যথারীতি নিয়মানুযায়ী ভাড়া আদায় হচ্ছে কিনা।
এ বিষয়টির একটি সুরাহা হওয়া প্রয়োজন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


