somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অফিসে অন্যরকম একটি দিন

০৯ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু রাত থেকেই একটা বিষয়ে মেন্টালি আপসেট ছিলাম। যদিও গতকাল অফিসে এসেছিলাম তারপরেও মনটা অন্যদিনের তুলনায় ভাল ছিলনা, তাই মনমরা হয়ে বসে ছিলাম। কেউ না বললেও বুঝতে পারছিলাম নিজের ভিতরটার চেয়ে বাহিরের চেহারাটা ছিল আরো করুণ। বিশেষ করে অফিসে থাকাকালীন বাহিরের চেহারাটা যেন মলিন না থাকে মানে সেরকম কিছু প্রকাশ না পায় যেটা অন্যদিনের তুলনায় অন্যরকম সে ব্যপারে সবসময় সর্তক থাকার চেষ্টা করি। কিন্তু এতসবের পরেও কেমন জানি নিজেকে অন্যদিনের তুলনায় একটু অন্যরকম লাগছিল সেটা আমি যেমন বুঝতে পারছি তার চেয়ে বেশী বুঝতে পারছে একসাথে কাজ করা আমার কলিগরা। বস-ও সেটা আঁচ করতে পেরেছিলেন।

দুপুরের পর হঠাৎ-ই বস (ডাইরেক্টর) তলব করলেন, কোন কারণ ছাড়াই তলবের উদ্দেশ্য ভাবতে ভাবতে রুমে গিয়ে তিনি যা করলেন তাতে আমি হতবাক। আমার হাতে একটি অফিসের খাম দিয়ে বললেন এটা আমার জন্য। খামটি টেবিলে নিয়ে এসে খুলে দেখি একটি টি-শার্ট। আমি তো পুরো থ! কি ব্যপার হঠাৎ টি-শার্ট। স্যারকে ধন্যবাদ জানিয়ে আসলাম।

বিকেলের দিকে, বিজনেস কমিউনিকেশনের বিভাগীয় প্রধান তিনি আমার ডেস্কে আসলেন। ব্যাগ থেকে দুটি বঙ্ আমাকে দিয়ে বললেন এটা তোমার জন্য। আমি বললাম কি ব্যপার এবং কিসের জন্য। বলল রাখ। খুলে দেখি একটি সুন্দর ক্রিস্টালের চাবির রিং এবং আর একটি দামী বলপেন।

অফিস প্রায় শেষ চলে যাব, এমন সময় ডেস্কে ফোন আসল ম্যাডামের কাছ থেকে। তিনিও আমার বস। তিনি কিছুক্ষন থাকতে বললেন। অপেক্ষা করছি, বেশ সময় পর আসলেন। একটা সুন্দর প্যাকেট হাতে দিলেন। কিছু বুঝতে পারলামনা জিজ্ঞেস করতেই বললেন কিছুই বুঝতে হবেনা। প্যাকেট খুলে দেখি একটি সুন্দর পেন হোল্ডার।

কাল সারাদিন যে কি থেকে কি হল কিছুই বুঝতে পারলাম না। একটার পর একটা উপহার। কোন বিশেষ কারন কিংবা বিশেষ দিন হলে না হয় একটা কথা ছিল। সেরকমও কিছু না।
উপহারের জন্য নয়, বসদের আন্তরিকতা আর ভালবাসা দেখে সত্যিই বিস্মিত। একটা অন্যরকম দিন কাটালো অফিসে।

সবারই একসাথে উপহার দেয়ার বিষয়টির রহস্য এখনও জানতে পারিনি।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:০৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×