সে বিষয়ে মাথা ব্যাথাও নেই কারন বর্তমান পরিস্থিতির উপর কোন হাতও নেই। জরুরী অবস্থা না থাকলে হয়তবা কিছু একটা করত, সেটাও সম্ভব না।
আমাদের দেশের রাজনীতি মূলত দুটি পরিবার কেন্দ্রিক ছিল এটা যে কেউ সহজেই বুঝতে পারত। রাজনীতি মানেই দুটি দল। আর বাকীদের মধ্যে সুযোগ সন্ধানীরা ছিলা কার সাথে জোট করে ক্ষমতায় আসবে সে প্রতিযোগিতায়।
পরিস্থিতি পাল্টাচ্ছে, সময়ও বেশ গড়িয়েছে। নতুন ভাবনা, নতুন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি এরকমটাই সত্যি হয় আমাদের দু-দলের দুনেত্রীকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়া হয় তাতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতা, বিয়োগাত্মক পরিবেশের সৃষ্টি হবে তাকে কি অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীরা এতিম হয়ে যাবেনা? তারাই তো দেশের অভিবাবক ছিলেন।
হাজার হোক আমাদের কষ্টে নয়, তাদের সুখের জন্য তো আমরা সবসময়ই তাদের পাশে ছিলাম। আমাদের সবকিছু দিয়েই তো তাদেরকে গড়েছি, সাজিয়েছি। তাহলে এতদিন তাদের জিম্মি হয়ে ছিলাম তারা মানে আমরাও কি রাজনৈতিক এতিম হয়ে যাবনা?
তারা যদি আমাদের ছেড়ে চলে যান, তাহলে কাকে নিয়ে স্বপ্ন দেখব, দেশ গড়ব, দেশ নিয়ে কথা বলব, দেশকে প্রথম সারিতে তুলব?
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৭ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



