একটি প্রডাক্টের Launching program। আমার এক কাজের সুবাধে সেই অনুষ্ঠানে যোগ দিল। কাজ শেষে বাড়ী ফিরেছে। স্বভাবতই অনুষ্ঠানটি সম্পর্কে জিজ্ঞেস করলাম।
কেমন দেখলি প্রোডাক্ট?
-কোন প্রোডাক্টের কথা বলছিস?
কেন? তুই কি অনেক ধরনের প্রোডাক্ট দেখেছিস? আমি তো জানি এক ধরনের প্রোডাক্টের শো ছিল
-এক ধরনের প্রোডাক্টের শো-ই ছিল
তাহলে?
আসলে প্রোডাক্ট কোনটা ছিল সেটাই তো বোঝা দায়!
মানে!
যে প্রোডাক্ট-এর জন্য শো ছিল, সে প্রোডক্ট দুটো বহন করার জন্য ছিল দুজন সুন্দরী মেয়ে। তাদের কাজ ছিল প্রোডাক্টটিকে নেড়ে চেড়ে উপস্থিত দর্শনার্র্থীদের দেখানো। ঘটনাটা এমনই হল, প্রোডাক্ট দেখাতে গিয়ে মেয়েগুলো এতটাই নাড়া চাড়া করছিল প্রোডাক্ট দেখব নাকি মেয়ে দেখব। মনে হচ্ছিল আয়োজক-রা প্রোডাক্ট শো করার জন্য নয় মেয়েগুলো দেখানোর জন্যই বোধহয় অনুষ্ঠানের আয়োজন করেছে।
তাই বলে কি তুই মেয়েদেরকে প্রোডাক্ট বলবি?
-তাছাড়া আর কি?
বন্ধুর এমন উৎতরে হতবাক হওয়া ছাড়া আর উপায় কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



