somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবস্থা এমনই ৯৯৯,৯৯৯, কোনদিন কি ১০০০০০০ হবে? আমাদের আর প্ররোচিত হতে হবেনা

০৫ ই মে, ২০০৭ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংখ্যাটি এমনই ৯৯৯,৯৯৯। আর মাত্র একটি ক্লিক করলেই আপনি হবেন ১০০০০০০ তম ভিজিটর। যখনই দেখবেন তখনও আপনি ৯৯৯,৯৯৯ তম ভিজিটর। কোনদিন আর ১০০০০০০ তম হতে হবেনা। আমি তো হতেই পারিনাই আপনি পারবেন কিনা সেটাও সন্দেহ। আর ক্লিক করলেই আপনি লক্ষ লক্ষ অর্থ জিতবেন এ ধরনের ম্যাসেজ তো আছেই!
যাই হোক আমার প্রতিদিনকার যেসব ওয়েবে ভিজিট করি তার মধ্যে একটিতে এ ম্যসেজটি থাকেই। আমার সিনিয়র খুব ভাল করে বোধ হয় খেয়াল করেছেন বিষয়টি। তো একদিন বললেন
-কি ব্যপার তুমি তো ৯৯৯,৯৯৯ ভিজিটর, একটা ক্লিক করোই না তাহলে তো ১০০০০০০ ভিজিটর হতে পারবে।
বস, এটা সেরকম না সারাজীবনই ৯৯৯,৯৯৯ থাকবে কোনদিনই ১০০০০০০ হবেনা।
-মানে?
জ্বী মানে বলতে এটাই, এ্যাডটা আপনাকে প্রলোভন দেখাবে আপনি প্রচুর টাকার মালিক হতে চলেছেন, কিন্তু পুরোটাই ভূয়া।
-কি বল? আমাদের দেশের রাজনীতিবিদদের মত !
মানে? কিসের মধ্যে কি বলছেন?
-ব্যাপারটা হচ্ছে আমাদের নেতারা সবসময়ই বলে থাকেন আমরা উন্নতির চরম শিখরে, অর্থনীতিতে এ অর্জন সে অর্জন, কিন্তু সে সরকার চলে গেলেই তো পরের সরকার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিছুই করে নাই, তার মানে তোমার ওই ৯৯৯,৯৯৯ এর মত অবস্থা। উন্নতি বলতে যা হয়েছে তা শুধু তাদেরই হয়েছে। আর প্রলোভনের ব্যাপার সেখানে তো তারা আমাদেরকে প্রলোভোন দেখিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে।
বসের কথা হয়তবা ঠিক ! আমরা কি তাহলে সত্যি ৯৯৯,৯৯৯ এ অবস্থান করছি কখনই হয়তবা ১০০০০০০ এ পৌছতে পারবনা। আমাদেরকে তাই দেখান হচ্ছে। প্রলোভিত করা হচ্ছে। আমরা সেই প্রলোভনে মজে আছি।
বুঝছি আবার বুঝছিনা, বোঝার ভান করছি আবার তাও করছিন সবকিছুই গা সওয়া করে বেঁচে আছি।
বসকে প্রতিউত্তরে –
বস, এখন তো সময় এসেছে, সব ঠিক হয়ে যাবে, আমরা নিশ্চয়ই ১০০০০০০ এ পৌছাবো। তীরে এসে নিশ্চয়ই এবার তরী ডুববেনা।
বস পিছনে ফিরে নীরবে স্থান ত্যাগ করলেন।
তার এমন চলে যাওয়ার অর্থ আমার বোঝা হলনা।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৭ বিকাল ৩:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×