somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন চলছে পেট ফ্লেক্স ব্যবসা?

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পার মানিকে রতন। মানুষের ব্যবহৃত একটি বর্জের নাম পেট বোতল ফ্লাক্স। অনেকেই পানি, পেপসি, টাইগার ইত্যাদি জাতীয় ড্রিংকস খেয়ে বোতলটিকে ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে দেন। রাস্তায় পাশে অযন্তে অবহেলায় পড়ে থাকে এসব বোতল। এমন একটা সময় ছিল যখন বর্জ প্লাষ্টিক নিয়ে সরকারের মাথা ব্যাথা ছিল অনেক বেশী। এসব প্লাষ্টিক একদিকে যেমন পঁচত না অন্যদিকে এর কোন ব্যবহারও ছিল না আমাদের দেশে। পরিবেশের জন্য হুমকি সরুপ এই প্লাষ্টিক এখন রপ্তানী হচ্ছে দেশের বাইরে। আসলে সময় পাল্টে গেছে, এখন এই বর্জ রপ্তানী করে গুটি কতক ব্যবসায়ী এই দেশে বৈদেশিক মূদ্রা আনয়নে অন্ত্যন্ত গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে আসছে। আগে যত্রতত্র এই ব্যবহৃত বোতল পড়ে থাকলেও বর্তমানে কোথাও একটা ব্যবহৃত বোতল আপনি খুঁজে পাবেন না। এই শিল্পের সাথে এখন হাজার হাজার হত দরিদ্র লোক জড়িত। তারা তাদের পরিশ্রমের দ্বারা এই শিল্পকে একদিকে যেমন বিকাশিত করেছে অন্যদিকে তাদের ব্যবস্থা হয়েছে তিন বেলা দুমুঠো খাবারের। চায়না মার্কেটে এই পেট বোতল ফ্লেক্স-এর রয়েছে বিশাল চাহিদা। যেখানে একটা ফ্যাক্টরীর মাসিক কনজাম্পশন ১০০০০ মেট্রিকটন সেখানে আমাদের দেশ থেকে রপ্তানী হচ্ছে মাত্র ৫০০০ থেকে ৬০০০ টন। সংগত কারনেই রপ্তানী করকদের মধ্যে রয়েছে তীব্র প্রতিযোগীতা। এখানে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। এসকল কারখানার মালিকগণদের বিন্দু মাত্র ধারনা নাই কিভাবে এক্সপোর্ট কোয়ালিটি তৈরী করতে হয়। তাদের কোয়ালিটির কারনে রপ্তানী করকগণ বিপুল পরিমান টাকা প্যানাল্টি দিয়ে থাকেন বায়ারদের ক্লেইমের বিপক্ষে। চাহিদার তুলনায় সাপ্লাই কম হওয়ায় এসকল ব্যবসায়ীরা ছোট ছোট কারখানা মালিকদের কাছ থেকে পেট ফ্লেক্স কিনতে বাধ্য হন। গুনগত মান যাচাই ছাড়া এসকল মাল কিনে অনেক ব্যবসায়ী সর্বশাস্ত হয়ে ঘরে ফিরে গেছেন। তারপরেও তাদের কোয়ালিটির কোন উন্নতি আজঅব্দি হয় নাই। রপ্তানী কারকদের অত্যন্ত শক্তিশালী একটি এসোসিয়েশন থাকলেও তারা কোয়ালিটি নিয়ন্ত্রনে কোন ভুমিকা রাখতে পারছেন না। এই পণ্য রপ্তানীর বিপক্ষে সরকারের রয়েছে ১০% ভর্তূকী। এই আশায় সকলে তাদের শিপমেন্ট বাড়ানোর প্রতিযোগীতায় লিপ্ত থাকে। এই সুযোগটা ছোট ছোট ফ্যাক্টরীর মালিক সুন্দর ভাবে ব্যবহার করে। তারা জানে মাল কাটলেই বিক্রি হয়ে যাবে। অন্যদিকে রয়েছে ওজনে কম দেবার প্রবনতা। সব মিলিয়ে পেট ফ্লেক্স ব্যবসা অত্যন্ত ঝুঁকির মধ্যে দিনাতিপাত করছে।

বাজে কোয়ালিটির কারনে অনেক বিখ্যাত বায়ার এই দেশ থেকে একেবারেই চলে গেছে। প্রথম দিকে অগ্রীম টিটি পাওয়া গেলেও বর্তমানে এ্যাট সাইট এলছি ছাড়া কেউ অর্ডার করতে রাজী হয় না। সরকারের কাছে কয়েক দফা কাঁচামাল আমদানী করার জন্য প্রস্তাব পেশ করলেও আমলা তান্ত্রি সমস্যার জন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ে সুবিধা করতে পারছে না। পরিবেশের জন্য হার্মফূল না হওয়ায় উক্ত পণ্যের কাঁচামাল যদি বিদেশ থেকে আমদানী করা যেত তাহলে সরকার প্রতি মাসে শত শত কোটি টাকা বৈদেশিক মূদ্রা আয় করতে পারত। সরকারের কাছে একমাত্র দাবী এই অব্যবহৃত একটা নন ট্রেডিশনাল পণ্য রপ্তানী করে যদি পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষার পাশাপাশি দেশে প্রচুর বৈদেশিক মূদ্রা আমদানী করা সম্ভব হয় তাহলে কাঁচা মাল আমদানীর অনুমতি দান করে এই দেশের একটা বৃহৎ শ্রেণীর বেকারত্বের সুরাহা সহ পর্যাপ্ত পরিমান পণ্য রপ্তানী করে দেশ তথা জাতীর জন্য একটা সময়োপযুগী ও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখার জন্য গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×