নয় বছর পর মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের চার্জ কমছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) শিগগীরই ইন্টারনেট প্যাকেজের সর্বোচ্চ মূল্য বেঁধে দেবে। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইন্টারনেটের চার্জ কমানোর বিষয় নিয়ে গত সপ্তাহে ছয় মোবাইল ফোন কোম্পানির সঙ্গে বৈঠক করেছে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আর ওই বৈঠকে চার্জ কমানোর বিষয়ে মতৈক্য পৌঁছেছেন তারা। এর পরিপ্রেক্ষিতেই কয়েক দিনের মধ্যে নির্দেশনা জারি করা হবে। বিভিন্ন প্যাকেজের চার্জ কী হারে কমতে পারে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বর্তমান হারের ন্যূনতম অর্ধেকে নেমে আসবে বলে জানা গেছে।
এমনটি হলে স্বস্তির সুবাস ছুঁয়ে যাবে দেশের কয়েক কোটি মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহারকারীকে। এদের বড় অংশ তরুণ-তরুণী। বিটিআরসির তথ্য অনুসারে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশে ৩ কোটি ১৩ লাখ ব্যবহারকারী মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতেন। গত দুই মাসে এটি আরও বেড়েছে। চার্জ কমলে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিটিআরসির তথ্য অনুসারে বর্তমানে দেশে ১০ কোটি মোবাইল সংযোগ রয়েছে।
উল্লেখ, ২০০৪ সাল থেকে বিদ্যমান হারে প্রতি কিলোবাইটের জন্য ২ পয়সা করে চার্জ করছে মোবাইল ফোন কোম্পানিগুলো। পরিমাণভিত্তিক কিছু প্যাকেজ থাকলেও সেগুলো সাশ্রয়ী নয়। অথচ গত নয় বছরে কয়েক দফায় ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। ২০০৪ সালে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের মূল্য ছিল ৭২ হাজার টাকা, বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ৬ হাজার টাকায়।
সর্বশেষ গত সেপ্টেম্বরে গ্রাহকদের ‘হয়রানি বা প্রতারণা’ ঠেকাতে মোবাইল ফোন অপারেটরদের জন্য ১৪টি প্রস্তাবিত নির্দেশনা নিয়ে গ্রাহকের মতামত নেয় বিটিআরসি। পরে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ফি কমানোর বিষয় ছাড়া বাকি সবগুলোর ব্যাপারে নির্দেশনা জারি করে সংস্থাটি।
সাত মাস আগে ইন্টারনেটের চার্জ কমানোর বিষয়ে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত আহবান করেছিল বিটিআরসি। ওই মতামতে শতভাগ ব্যবহারকারী চার্জ কমানোর কথা বলেছেন।
মতামত আহবানের কয়েক মাস পরও বিটিআরসি ইন্টারনেটের চার্জ কমানোর বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়ায় আন্দোলনে নামেন ব্যবহারকারীদের বিভিন্ন ফোরাম। সংবাদ সম্মেলন, মানববন্ধন ছাড়াও ফেকবুকে চলতে থাকে ব্যাপক প্রচারণা । এরই পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসতে বাধ্য হয় বিটিআরসি। বৈঠক করে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে।
ব্যাস কেল্লা ফতে স্কুল কলেজ পড়ুয়া কিশোর কিশোরীদের জন্য। হাতের মুঠোয় পাওযা যাচ্ছে ডুয়েল কোর চাইনিজ পপুলার ব্রান্ড ৭ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি ট্যাবলেট পিসি মাত্র ৬০০০ টাকা থেকে ১৫০০০ টাকায়। যেখানে রয়েছে ডুয়েল সিম, ১ জিবি থেকে ৮ জিবি রাম, ৮ জিবি থেকে ৩২ জিবি হার্ড ডিস্ক, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইফাই, বিল্ট ইন টেলিভিশন, লেদারের কাভার সহ কি-বোর্ড আরো কত কি? হাতের তালুতে এখন দুনিয়া। ঠেকায় আর কে? ল্যাপটপ কম্পিউটারের দিন মনে হয় শেষ!!
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।