somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে টিউলিপের বিয়ে যোগ দিচ্ছেন হাসিনা : হবু বর শ্বেতাঙ্গ ক্রিস

১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, বৃটিশ লেবার পার্টির কাউন্সিলর টিউলিপ সিদ্দিক। আগামী ৬ ও ৭ই জুলাই তার বিয়ে হবে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিয়েতে যোগ দিতে আগামী ৪ঠা জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও বৃটেন আওয়ামী লীগ বিয়ের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচিতে ৫ই জুলাই বৃটেন আওয়ামী লীগের সঙ্গে সভা অনুষ্ঠানের কথা রয়েছে। আর ৬ ও ৭ই জুলাই তারিখে ‘ব্যক্তিগত’ কথাটি লেখা রয়েছে। সফরসূচিতে ৬ ও ৭ই জুলাই ব্যক্তিগত লেখা থাকায় ধারণা করা হচ্ছে এ দু’দিন বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ৮ই জুলাই শেখ হাসিনা বেলারুশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। এদিকে টিউলিপ সিদ্দিকের হবু বর সম্পর্কে অফিসিয়াল কোন তথ্য না পেলেও একটি সূত্র জানায়, একজন পরিচিত শ্বেতাঙ্গকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। পাত্রের নাম ক্রিস। লেবার পার্টির রাজনীতিবিদ ক্যামডেন রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলর, ক্যামডেন কাউন্সিলের কমিউনিটিজ অ্যান্ড কালচারাল ক্যাবিনেট মেম্বার টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের জন্ম দক্ষিণ পশ্চিম লন্ডনের মেরটন কাউন্সিলের মিটচাম এলাকায় ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর। তিনি বাংলাদেশ, ব্রুনেই, ভারত, সিঙ্গাপুর, স্পেনে বাল্যকাল কাটান। পশ্চিম লন্ডন থেকে ১৯৮৮ সালে তিনি উত্তর লন্ডনে আসেন এবং এ-লেভেল শেষ করেন। টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন হতে ইংরেজি সাহিত্যে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং কিংস কলেজ অব লন্ডন হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি পলিটিক্স, পলিসি অ্যান্ড গর্ভমেন্ট বিষয়ে দ্বিতীয়বারের মতো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালের মে মাসে ক্যামডেন রিজেন্ট পার্ক ওয়ার্ডের প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফিলিপ গ্লউড এসোসিয়েশটস, সেভ দ্য চিলড্রেন, বেথনাল গ্রীন অ্যান্ড বো আসনের সাবেক লেবার এমপি উনা কিং, টুটিং এলাকার লেবার এমপি ও সাবেক মন্ত্রী সাদেক খান, লেইটন ওয়ানস্টেড এলাকার সাবেক লেবার এমপি হেরি কোহেনের সঙ্গে কাজ করেছেন। ক্যামডেন ও ইজলিংটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গভর্নর, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে’র সদস্য টিউলিপ সিদ্দিকের লেবার নেতার এড মিলিবান্ডের ক্যাম্পেইন ও এমপি টিসা জোয়েলের পলিসি এডভাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। লেবার পার্টির ইয়ং লেবার অফিসার হিসেবে বর্তমানে কাজ করছেন তিনি। আগামী পার্লামেন্ট নির্বাচনে তিনি হ্যামস্টেড ও কিলবার্ন থেকে লেবার পার্টির মনোনয়ন পেতে পারেন। মানবজমিন
====================================
বংশ পরম্পরায় সকলে যদি বিদেশীদের বিয়ে করে ওখানেই বসত গড়ে তাহলে এই দেশ সামলাবে কে? বিরোধী নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে আসার জন্য মরিয়া, সেই সুবাদে বিএনপির হাল ধরার জন্য হয়তো সেই হবে উত্তরসুরী। প্রশ্ন হল জয় কি এই দেশে ফিরে আওয়ামীলীগের হাল ধরার জন্য প্রস্তুত? উত্তরটা যদি না হয় তাহলে কে হবে আওয়ামীলীগের কর্ণধর।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×