somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালুকদার আব্দুল খালেককে এবার তুলনা করা হল হযরত ওমর (রাঃ) এর সাথে!!

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনা সিটি করপোরেশনের মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেককে হযরত উমর (রা.) সাথে তুলনা করে পরীক্ষায় প্রশ্নপত্র তৈরির অভিযোগ উঠেছে, খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনীপরীক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নে এই তুলনা করা হয়।

পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনীপরীক্ষা চলছে। বৃহস্পতিবার দশম শ্রেণীর ছাত্রীদের ইসলাম ধর্ম শিক্ষা (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের ৯ নম্বর প্রশ্নটি এরকম,

‘খুলনা পৌরসভার নির্বাচিত মেয়র তালুকদার আ. খালেক সাহেবের কাছে তার বড় ছেলে আ. হালিমের ব্যাপারে গুরুতর অভিযোগ আসায় তিনি তদন্ত করে যথাযথ শাস্তি প্রদান করেন। এ অবস্থায় এলাকার জনগণের মাঝে তার সুনাম ছড়িয়ে পড়ে। সমাজ থেকে অপরাধ প্রবণতা হ্রাস পায় এবং স্বস্তি ফিরে আসে।’
ক) জামিউল কুরআন কাকে বলে?
খ) হযরত আবু বকরকে (রা.) ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
গ) মেয়র আ. খালেক সাহেবের মাঝে হযরত উমর (রা.) এর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যাকর।
ঘ) আদর্শ মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে আ. খালেক সাহেবকে হযরত উমর (রা.) এর আরও কোন গুণকে অনুসরণ করতে হবে? আলোচনা কর।

পরীক্ষায় এমন প্রশ্নের বিষয় জানতে পেরে শুক্রবার অভিভাবকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তবে, মেয়েদের নিরাপত্তার কারণে অভিভাবকরা তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেন। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশ্নে কোমলমতি ছাত্রীদের ভুল তথ্য দেয়া হয়েছে। প্রশ্নে খুলনা সিটি করপোরেশনকে পৌরসভা লেখা হয়েছে এবং তালুকদার খালেক নিঃসন্তান হলেও তার ছেলে কল্পনা করে তাকে মহান মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে। তাদের সবচেয়ে বড় ক্ষোভ হচ্ছে, একজন সাধারণ মানুষকে হযরত উমরের (রা.) মতো রাসুল (সা.) একজন সাহাবীর সাথে তুলনা করার ধৃষ্টতা দেখানো হয়েছে। শুক্রবার নগরীতে এ প্রশ্নপত্রের অনেককে ফটোকপি করে নিয়ে পড়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করতেও দেখা যায়।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×