somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন দিন

৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি কারণে যেন রাত সাড়ে এগারোটার দিকে কারেন্ট চলে গিয়েছিল।

কারেন্ট চলে গেলে শহরটা হঠাৎ করে মরে যায়। অন্ধকার এসে জেঁকে ধরে গলি ঘুপচিগুলোকে। জেনারেটরের কল্যাণে এখানে সেখানে জ্বলে ওঠা দু'একটা বৈদু্যতিক বাল্ব অাঁধারের কাছে হার মানে।

আমার ঠিক কোন কাজ ছিল না তখন। খানিকটা উদ্দেশ্যহীনভাবে জানালার ধারে বসেছিলাম। আর মনে মনে ভাবছিলাম, বেশ হয়েছে। অাঁধার এসে সবাইকে কেমন জব্দ করে দিল। এই কিছক্ষণ আগেও আকাশে এক টুকরো চাঁদ দেখেছি। এখন তাও হারিয়ে গেছে। আসলে এসব রাত হারিয়ে যাবার রাত। নিজেকে হারিয়ে নতুন করে আবিষ্কারের রাত।

অন্ধকার যখন গাঢ় হয়ে এলো, আমি জানালার পাল্ল্লা পুরোপুরি খুলে দিলাম। খোলা ছাদ বেয়ে শেষ ডিসেম্বরের হিমেল বাতাস ঘরটা শীতল করে দিল। ঘুমের মধ্যে অঞ্জন বিড়বিড় করে উঠল, জানালাটা বন্ধ করে দে । খুব শীত লাগছে। আমি ওর কথায় পাত্তা না দিয়ে সিগারেট ধরালাম। মনটা একটু একটু খারাপ লাগছে। কালো কালো রাতগুলোর মধ্যে অসম্ভব আলোকময় কিছু লুকিয়ে আছে। এরকম কোন রাতেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, 'কাল রাতের বেলা গান এল মোর মনে।' রবীন্দ্রনাথের মত ক্ষণজন্মা পুরুষরাই কেবল আলোকময় বস্তুর সন্ধান পান। আমি দিশেহারা হয়ে অনেক খুঁজেছি। অাঁধারের মাঝে আলো খুঁজে পাবার আশায় সারা রাত নির্ঘুম থেকেছি। অন্ধকারের মধ্যে খসখস করে কাগজে লিখে ফেলেছি অনেক শব্দ। শব্দগুলো অনেক সময় ভেঙে গেছে, লাইনগুলো এঁকেবেঁকে গেছে। কিন্তু, শেষপর্যন্ত ওগুলো শব্দই থেকে গেছে, ফুল হয়ে ফোটেনি।

উঠে গিয়ে পূবদিকের জানালার একটা পাল্লা টেনে দিলাম। অঞ্জন ঘুমের মধ্যে বিড় বিড় করছে। ঘুমের ঘোরে কথা বলা ওর একটা পুরনো অভ্যাস। আমি ওর শরীরে কম্বল তুলে দিলাম। কানের কাছে অনেকক্ষণ ধরে একটা মশা গুণগুণ করছে। হাত বাড়িয়ে খপ করে ওটাকে মুঠোবন্দি করলাম। তারপর কি মনে হতেই মুঠোটা খুলে দিয়ে একটা সিগারেট ধরালাম।

জীবনটা বড় একঘেঁয়ে লাগতে শুরু করেছে। বছরের পর বছর বাঁধাধরা কোন চাকরি করা আমার প েসম্ভব নয় বলে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম, কিছুদিন খুব মজা করে ঘুরে বেড়াব। কিন্তু, এই জীবনও এত বৈচিত্র্যহীন হবে, কে জানত? আমি অনেক কিছুই আগে থেকে জানি না। জীবনের ভেতর থেকে সবুজ খুঁজতে চাই, খুঁজে পাই না। টুকরো টুকরো সবুজগুলোকে জোড়া লাগিয়ে সবুজের ক্যানভাস গড়তে চাই, গড়তে পারি না।

রাত প্রায় ভোর হয়ে আসছে। সামনে একটা দীর্ঘ দিন। সূর্যকে সাী মেনে দিন শুরু হবে। এই দিন হোক নতুন দিনের শুরু।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:১১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×