
আবার সমাপ্ত হল আরেক গল্পের।
গল্পের প্লটটা সেই একই ছিল,
একই ছিল অনুভূতিগুলো
ছিল কষ্টগুলোও একই মোড়কে বন্দি।
তবে….
ভিন্ন ছিল চরিত্রগুলো,
ছিল গল্পের ভিন্ন ভিন্ন শিরোনাম।
চেয়েছিলাম একটি গল্প লিখতে,
যেখানে গোধূলি লগনে মিলিত হয়ে
সমাপ্তি হবে, সুখের সাথে সমাপ্তি।
ভাগ্যের নির্মম পরিহাস।
সাদা কাগজে বলপয়েন্টের কাটাকুটি,
সেই সাথে এগিয়ে যায় একাধিক গল্প।
একটি গল্পের প্লট।
দুটি চরিত্রের ভিন্ন ভিন্ন উপস্থাপন।
তারপর কালের পরিক্রমায় গল্পের সমাপ্তি,
কষ্টের সাথে সমাপ্তি।
স্বপ্নকে তবুও বেঁধে রাখি
আশার সাথে।
আরেকটি গল্পের অপেক্ষায় থাকি,
যেখানে একটি সমাপ্তি হবে।
সুখের সাথে সমাপ্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

