somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৬ সালের সেরা বাংলা মিউজিক ভিডিও

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্মিত হয়েছে অসংখ্য মিউজিক ভিডিও। সেগুলোর মধ্য থেকে সেরা কাজগুলো নিয়ে এবারের আয়োজন।

১) ছিপ নৌকো



প্রিন্স মাহমুদের অসাধারণ লিরিক এবং কম্পোজিশনে ‘ছিপ নৌকো’ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান এবং কনা। মিউজিক ভিডিওর কাহিনী গড়ে উঠেছে দুই বাড়ির দুই ভাড়াটিয়া ছেলে মেয়ের প্রেম এবং বেকার ছেলেটার জন্য মেয়েটার ডেডিকেশনকে ঘিরে। ভিডিওতে ক্যামেরার কাজটা ছিল অসাধারণ।

২) ইচ্ছে মানুষ



আমজাদ হোসেনের কম্পোজিশন এবং তুষার হাসানের লিরিকে ‘ইচ্ছে মানুষ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা। সুন্দর গানের সাথে ভিডিওটাও ছিল নজরকারার মত। নতুন সংসার শুরু করা এক দম্পতির সারাদিনের বিষয়গুলো উঠে এসেছে ভিডিওতে। নবদম্পতির চরিত্রে ছিলেন ফারহান আহমেদ জোভান এবং সাহলা নাদিয়া। শাহরিয়ার পলকের পরিচালনায় ভিডিওটির শিল্প নির্দেশনাও ভালো ছিল।

৩) জানালার গ্লাস



বাপ্পা মজুমদারের অসাধারণ কণ্ঠে গাওয়া ‘জানালার গ্লাস’ গানের কথা লিখেছেন শাহান কাবন্ধ। ইমরান কবির হিমেলের পরিচালনায় ভিডিওতে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার নিজেই, সাথে ছিলেন লাক্স তারকা প্রসূন আজাদ। এক হিন্দু দম্পতির মান অভিমান নিয়েই ভিডিওটি। একাধারে শিল্প নির্দেশনা এবং ক্যামেরার কাজ ছিল মনে রাখার মত।

৪) ঝুম



কণ্ঠের পাশাপাশি মিনার রহমানের ‘ঝুম’ গানটির লিরিক এবং সুর শিল্পীর নিজেরই। তানিম রহমান অংশুর পরিচালনায় গানের ভিডিওটি এক বর্ষায় পরিচয় হওয়া ছেলে মেয়ের ভালবাসা এবং চড়াই উৎরাইয়ের পর হ্যাপি এন্ডিং নিয়ে।

৫) রেশমি চুড়ি



প্রিয় চট্টোপাধ্যায়ের মজার লিরিকে ‘রেশমি চুড়ি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা। শিবরাম শর্মার পরিচালনায় ভিডিওতে ছিলেন খোদ কণা। ভিডিওর অসাধারণ শিল্প নির্দেশনা আর পরিচ্ছন্ন ক্যামেরার কাজ তো ছিলই, সেই সাথে ভালো ছিল গানের সাথে কণার নাচের পারফরমেন্স।

৬) ফিরে তো পাবো না



গুঞ্জন রহমানের লিরিকে ‘ফিরে তো পাবো না’ গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। আয়েশ উইযেরাৎনির পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে নারী মডেলের সাথে হৃদয় খান নিজেই অভিনয় করেছেন। অসাধারণ এই গানের ভিদিওর কাহিনী স্ত্রীর মৃত্যু এবং তার পূর্বের প্রেমিকের বিষয় নিয়ে।

৭) এভাবেই চাই



শিল্পী শাওন গানওয়ালার ‘এভাবেই চাই’ গানের লিরিক লিখেছেন আনোয়ার হোসেন আদর। সাজিদ সরকারের সঙ্গীতায়জনে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এত শত ব্রেকআপের মাঝেও যে সত্যি ভালবাসা আসলেই আছে এবং এই প্রজন্ম থেকেও যে বড়দের শেখার অনেক কিছু আছে সেটাই ভিডিওর মূল বিষয়।

৮) তুমি আসবা নাকি



আসিফ ইকবালের লিরিক এবং আহমেদ রাজীবের কম্পোজিশনে ‘তুমি আসবা নাকি’ শিরোনামের সফট মেলোডিয়াস গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের ভিডিওটির পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু। ভিডিওতে অভিনয় করেছেন সুজানা এবং রানা। সুজানাকে ভিন্ন রূপে দেখা গেছে এতে।

৯) আসো মামা হে



শিল্পী প্রীতম হাসান কুদ্দুস বয়াতিকে নিয়ে করলেন ‘আসো মামা হে’ গানটি। মজার এই গানটির লিরিক লিখেছেন শমেশ্বার অলি। লিরিকের সাথে মজার ছিল ভিডিওটিও। ভিডিওর পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু।

১০) ময়না



‘ময়না’ শিরোনামের গানটি গেয়েছেন শেখ মোহসিন। লিরিক এবং সুরও করেছেন শিল্পী নিজেই। সফট মেলোডিয়াস ধাঁচের এই গানের মিউজিক ভিডিওতে ছিলেন লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। গ্রামীণ প্রেক্ষাপটের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুব্রত সরকার।

১১) অপেক্ষার পর



রবিউল ইসলাম জীবনের লিরিক এবং সাজিদ সরকারের সুরে ‘অপেক্ষার পর’ শিরোনামের মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন শোয়েব এবং পূজা। ফজলে রাব্বির পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ইফতেখার এবং অন্নেষা। নতুন বিবাহিত দম্পতির জীবন এবং তাদের অদৃশ্যমান ভালোবাসাকে ঘিরেই মিউজিক ভিডিওটির গল্পটি।

১২) পরাণের বন্ধু



কবির বকুলের লিরিক এবং শওকত আলি ইমনের সঙ্গীতায়জনে ‘পরাণের বন্ধু’ গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের সাথে সাথে ভিডিওতে শিল্পী সালমার উপস্থিতিও ছিল নজরকারার মত। ভিডিওটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×