রস+আলো তে ভারতীয় ক্রিকেটারদের অর্ধ মুন্ডিত মস্তকের ছবি তৈরী করে ব্যঙ্গাত্মকভাবে "মুস্তাফিজ কাটার" শীর্ষক একটি কাল্পনিক বিজ্ঞাপন প্রকাশ করা হয় । আর তাতে বেশ চটেছেন দাদারা। তারা রীতিমত ভারতীয়দের মধ্যে বাংলাদেশ বিরোধী একটা সেন্টিমেন্ট গ্রো করাতে লেগে পড়েছেন। অতি সম্প্রতি কলকাতা থেকে প্রকাশিত "এই সময়" নামক একটি পত্রিকা লিখেছে- বলতে পারেন, বিশ্ব-দুনিয়ার সবচেয়ে ‘খাজা’ শহর কোনটি? খাজা, মানে আমরা বলতে চাইছি, ‘বাসযোগ্য নয়, এমন শহরের শীর্ষে কে রয়েছে? বলতে বা শুনতে খারাপ লাগলেও, সেই শহরের অবস্থান আমাদের প্রতিবেশী দেশেই। হ্যাঁ, সেই দেশ, যার নাগরিকরা প্রতিবেশীকে অসম্মানে সুখ পান। শিষ্টাচারের সঙ্গে রসবোধের ফারাকটুকু বোঝেন না। খেলার হারজিত নিয়ে রসিকতা করতে গিয়ে, খেলোয়াড়দের মাথা মুড়িয়ে অসম্মানে, তৃপ্ত হন। দেশটি যে বাংলাদেশ, না বললেও চলে। এই দেশের রাজধানী শহর ঢাকাই বিশ্ব-দুনিয়ার সবচেয়ে অবাসযোগ্য শহর।
"মওকা মওকা" থেকে তারা যেটা শুরু করেছিল, তারই ধারাবাহিক ফলাফল এই "মুস্তাফিজ কাটার"। কিন্তু, হঠাৎ দাদারা নাচতে নেমে ঘোমটা দিচ্ছেন কেন, তা বলা মুশকিল । নচিকেতার গানটিকেই আপাতত সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে -"কৃষ্ণ করলে লীলাখেলা আর আমি করলে ঢং/বড়লোকের সবই রাইট হয় গরীব করলে রং"
আবার কারণটা গোপাল ভারের গল্পের মতও হতে পারে । মানুষের মাছের দাম জিজ্ঞাসার বিড়ম্বনা থেকে রক্ষা পেতে গোপাল নাকি ধুতি খুলে মাথায় বেধেছিল। দাদারাও কি সেই চেষ্টা করছেন নাকি? সিরিজ হারের লজ্জাকে ঢাকতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার পাঁয়তারা হতে পারে এটা।
পরিশেষে, পবিত্র মাহে রমজানের এই রজনীতে দিল্লীর দরবারে হাত তুলে আমাদের বিনীত নিবেদন, ক'দিন আগে নরেন্দ্র মোদীর আগমনে প্রায় সপ্তাহব্যাপী দেশের সকল পত্রিকাতে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে যে মোদীবন্দনা করেছি আমরা, তার মধ্যে যে পৃষ্ঠাখানা তোমাদের কাছে বেশী পছন্দসই হয়েছিল, সেই পৃষ্ঠাখানির উছিলায় আমাদের সকল গুণাহখাতা মাফ করে দাও ।
সবাই বলুন আল্লাহুম্মা আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

