

মানবতার ধর্ম ইসলাম। মানবতা যেখানে বিপন্ন, সেখানে পবিত্র মাহে রমজান মাসে তিন বেলা খেয়ে ফেসবুকে ধর্মপ্রচার কোন কাজের কথা নয়।
১১বছরের শিশু রাজনের নৃশংস হত্যাকান্ডের পরে, যারা প্রতিবাদে লাভ নেই- এই উছিলায় কিংবা সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়ার দরুণ, চোখে টিনের চশমা পড়ে, দাঁতে দাঁত চেপে প্রতিবাদ করা থেকে বিরত থাকছেন । তারাই দেশদ্রোহী । সচেতন ও শিক্ষিত নাগরিক হয়েও যারা রাষ্ট্রযন্ত্রীয় অন্যায় অনাচারকে নীরবতার মাধ্যমে স্বীকৃতি প্রদান করে, তারা আর যাই হোক, প্রগতিশীল নয়। এটাকে প্রগতিশীলতা কিংবা স্বাধীনতার চেতনা বলা যায় না।
আপনাদের সংকীর্ণ চিন্তাধারার মাধ্যমে দয়া করে ইসলামের ক্ষেত্রকে সংকীর্ণ করার অপচেষ্টা করবেন না । তবে, আল্লাহর ক্ষমা পাবেন না। কিংবা মুখে ইসলামের ফেনা তুলে কোন অন্যায়- অবিচারকে ধামাচাপা দেওয়ার কথা ভাববেন না। তবে, ত্রিশ লক্ষ শহীদের আত্মা আপনাদের ক্ষমা করবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

