somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী দলের বিকল্প সিপিডি ??????? বাজেট বিশ্লেষনে বা সমালোচনায় বিএনপি কতটুকু সার্থক!!!!!!!!

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি দাবি করে তারা দেশের সব চেয়ে বড় রাজনৈতিক দল । কিন্তু তারা বিরোধী দল হিসেবে কি আদেও সফল ভুমিকা পালন করতে পেরেছ গত সাড়ে চার বছরে? সে প্রশ্নের উত্তর দেশের মানুষ আগেও চাই নি, বিএনপির ক্ষেত্রেও চাইবে বলে মনে করি না !!
আমি যে বিষয়টা বলছি তা হল বিএনপি’র বাজেটোত্তর প্রতক্রিয়া নিয়ে । আমার ধারনা বিএনপি বাজেট নিয়ে তাদের বিশ্লেষন তুলে ধরতে ব্যর্থ । হ্যা এক কথায় ব্যর্থই বলব আমি ।
একটি গনতান্ত্রিক দেশের বিরোধী দলের একটি ছায়া মন্ত্রী পরিষদ থাকবে না এটা ভাবতে আমার কষ্ট হয় । যেখানে বিএনপির মত একটি বড় দল, বিরোধী দলে, এবং যে দলে রয়েছে অসংখ্য বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ সহ হোমরা চোমরারা ।
তারা কি একটি সংবাদ সম্মেলন করে বাজেট নিয়ে তাদের বিশ্লষন তুলে ধতে পারত না ? অন্তত এখন পর্যন্ত পারে নি । কিছুটা ভুল বলছি , কারন নামকাওয়াস্তে বলেছে, আর তা হল বিএনপির ক্ষমতায় থাকার সময়ের আইনমন্ত্রী!!!!!!!! তিনি যা বোঝেন তাই দিয়েছেন । বলেছেন এটা একটা ‘বিগ বিউটিফুল বেলুন’। এক কথায় শেষ????? ভদ্রলোকের এক কথা !!!!
শনিবার পত্রিকার পাতা খুলে দেখলাম, পত্রিকার পাতার একপাশ জুড়ে , অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে তার বাজেটের ব্যাখ্যা দিয়েছেন , আর অন্য পাশে বাজেট নিয়ে সামলোচনা এবং বিশ্লেষন তুলে ধরেছেন বেসরকারী গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
আমার মতে সিডিপি নয় পত্রিকার ঐ অংশে থাকা দরকার ছিল প্রধান বিরোধী দলের বাজেট বিশ্লেষন । যা তারা করতে ব্যর্থ!!!!
সিপিডির বাজেট এনালাইসিস: সি
View this link
বিরোধী দলের বিকল্প যদি একটি এনজিওকে হতে হয় তাহলে বিরোধী দল থাকার দরকার-ই বা কি ???
নাকি যিনি বাজেট বুঝেন সেই সাইফুর রহমান নেই মানে আর কোন অর্থমন্ত্রীর যোগ্য কোন নেতা বিএনপিতে নেই । আমরা তা চিন্তা করতে চাই না । নাকি বিএনপির নেতৃত্বের এসব নিয়ে চিন্তা করার সময় নেই ????????????????

দেশের যারা নেতৃত্বে আসার চিন্তা করেন তাদের এই বিষয় ভাবতে হবে । তাদের জনগনের কাছে দায়বদ্ধতা থাকতে হবে ।
শুধু দলীয় দৃস্টিতে বাজেটের সমালোচনা আমার শুনতে চাই না এটা যেমন সত্য তেমন এটাও সত্য আমরা বিরোধী দলের কাছ থেকে সরকারের দেয়া বাজেটের ব্যখ্যা শুনতে চাই।
আমরা শুনতে চাই কালো টাকা সাদা করার বিষয়ে তাদের নীতি কি, নারীর উন্নয়নে তাদের বাজেট হলে কি থাকত, রাজস্ব আদায়ে কি পদক্ষেপ নেয়া উচিত , বিদেশী ঋনের বোঝা বা ভর্তুকির বোঝা নামাতে তারা কি করতেন বা সরকার কি করতে পারত । আয়-ব্যয়ের হিসাব কেমন করলে ভাল হবে, পিপিপি ভবিষ্যত কি? প্রবৃদ্ধি ডাবল ডিজিট করতে পদক্ষেপ কি হতে পারে, মধ্যম আয়ের দেশ হতে কি করা যায়, অথবা শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কি করা উচিত এম অনেক প্রশ্নের বিষয়ে তাদের নীতি কি হতে পারত ।
অবশ্য সিপিডি বলেছে বাজেট বাস্তাবায়ন করা কঠিন । কেন কঠিন তারা ব্যাখ্যা করেছে । বিস্তারিত সকলেই জানে । তাহলে বিরোধী দল কেন বলতে পারল না????
আমার মনে তারা মনে করছে কালো টাকা সাদা, বিশাল নির্বাচনী বাজেটের তারা সমালোচনা করলে তারা আবার কিভাবে ক্ষমতায় গিয়ে এমন বাজেট দিবেন ???এই ভয় তাদের তাড়া করে ফেরে !!! তবে মানুষ সচেতন হচ্ছে , হবে । নয় ছয় করে টেকা কস্টকর হওয়ার দিন আসছে ।
হ্যাঁ.... এই একটি যায়গায় বিরোধী দল আর সরকারী দলের মিল আছে । আর তা হল তারা নিজেদের আখের গোছাতে এখন নির্বাচনী বাজেট দিয়েছে ক্ষমতায় আসলে ওনারাও দিবেন । কাটা কাটি হয়ে যাবে । দরকার কি শুধু শুধু কথা বলে নিজেদের পথটা পিচ্ছিল করতে ????!!

আম জনতা (mango people)

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×