somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজী শেখার সহজ উপায়! আমার জানা মতে...

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের সম্পর্কে বাড়িয়ে বলা নয়! ছোটবেলা থেকেই মাতৃভাষার পাশা পাশি এই ভাষায়ে মোটামুটি চালিয়ে নেবার মতন ছিলাম। সেই তখনকার আমলে বাংলায় পেয়েছিলাম লেটার মার্কস আর ইংরেজীতে প্রথম পত্রে ৮৯ এবং দ্বতীয় পত্রে ৮০! ১ নম্বরের জন্য লেটার হয়নি। কোনোদিন ইংরেজী রচনা মুখস্ত করতে হয়নি আমাকে। মুখস্ত বিদ্যাটা আমার একেবারেই ছিল না। ইংরেজী পড়বার সময় বাংলা ভেবেই পড়তাম। এটুকু বললাম শুধুমাত্র আপনাদের কিছুটা আস্থা অর্জনের আশায়। সেটা অর্জন করা খুব কঠিন!
চাকুরী জীবনেও দেখেছি আমার বসরাও ইংরেজীতে একখানা চিঠি লিখতে পারতেন না; এমনকি বাংলাতেও না! বেতন পেতেন আমার চাইতে ৪ গুন! এমনকি আমার কলিগরা্ও নিজেদের ব্যক্তিগত কোন ইংরেজী চিঠি কিংবা মেইল লিখে দেবার জন্য কোকা-কোলার লোভ দেকিয়ে যেতেন প্রতিনিয়ত। বলে রাখা ভালো আমি কিন্তু ভাই ইংরেজীতে সম্মান কিংবা স্নাতোকোত্তর নই! লেখা পড়া করেছি সমাজবিজ্ঞানে এবং বাংলা মিডিয়ামেই। কথা না বাড়িয়ে এখন মূল বিষয়ে আসি-
০১। অনেকে মনে করে থাকেন ইংরেজী খবরের কাগজ পড়লে ইংরেজী শেখা যায়। এটি ভুল ধারনা। কারণ খবরের কাগজের সাথে তিন-চার খানা ডিকশনারী নিয়ে বসতে হয়। যেকোনকিছুই শিখবার সহজ উপায় হলো বিনোদনের মাধ্যমে শেখা। আমি বাংলা খবরের কাগজেই আগ্রহী বেশী।
০২। গ্রামার বই পড়ে আপনি ইংরেজী ভাষার শুদ্ধ প্রয়োগ শিখতে পারবেন। এটা জরুরী বিষয়। তবে আজ-কাল যেসব গ্রামার বই বাজারে পাওয়া যায়! সেগুলোতে সৃজনশীলতার মাখা মাখি। ভয়েস, ন্যারেশন, সেন্টেনস স্ট্রাকচার এসবের বালাই নেই। শুধূ উপরের অংশটি পড়ে নীচের প্রম্নের উত্তর দাও।!!!! এজন্যই আজকালকার ইংরেজী শুনলে হাসি পায়। পুরোনো বই এর দোকানে গিয়ে খুঁজে দেখুন আশির দশকের কোনো গ্রামার বই পান কিনা। কাজে লাগবে।
০৩। ইংলিশ মুভি দেখা হলো সবচাইতে সহজ উপায় ভালো ইংরেজী বলবার জন্য। যারা একটু কাঁচা, তারা সাবটাইটেল সহ দেখবেন। এক্ষেত্রে মুভি সিলেকশানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি কয়েকটি মুবির নাম এখানে উল্লেখ করছি পারলে সংগ্রহ করে দেখা শুরু করে দিন। মুভিগুলোও উপবোগ করতে পারবেন, আবার ইংরেজী শিখবার রাস্তায় অনেকদূর এগিয়ে যাবেন। ‘নটিং হিল’, ‘শার্লক হোমস টিভি সিরিয়াল কালেকশান’ এদুটির কথাই এখন বলছি, কারন দুটি মুভিতেই ব্রিটিশ ইংরেজী ভাষার ব্যাকারণিক ভিত্তিতে ডায়লগ রচিত।
০৪। অনেকে ভাবতে পারেন ব্রিটিশ ইংলিশ তো চলে না! ভাই রে, ভাষাটি আগে সহজ ভাবে শিখে নেন! তারপর ইউ এস চলতি ভাষার দিকে নজর দেন। না হলে, বলতে গিয়ে গুবলেট হয়ে যাবে। ভালো ইংরেজী জানা মানুসের সঙ্গে কথা বলতে গেলে মুচকি হাসির খোরাকে পরিনত হবেন না হলে! ‘দ্যা পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান’ মুভি সিকুয়্যাল গুলো দেখুন। বিশেষ করে ফলো করুন ক্যাপটেন জ্যাক স্প্যারো এর ডায়লগ। দেখবেন কিভাবে তিনি ছোট ছোট শব্দের মাধ্যমে অনেক বড় অভিব্যক্তি প্রকাশ করছেন। মনে রাখবেন, কথা বলবার সময় আপনার অভিব্যক্তি আপনার শব্দ ভান্ডরের অভাবকে কিছুটা হলেও ঢেকে দেবে।
০৫। ইংলিশ কোর্স!!!!!!!! ভাই আর হাসাইয়েন না!!!!!!!

০৬। ইউ এস ইংলিশ শিখবার জন্য ‘জেফ ডানাম’ লিখে ইউ টিউবে সার্চ দিন। দেখুন শুনুন!!! অনেক কাজে দেবে। জেফ হচ্ছেন পৃথিবীর কয়েক জনের মধ্যে প্রথম সারির একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান এবং পৃথিবীর সেরা ভেন্ট্রোকুইলষ্ট। উনার শো মানুষ হাজার ডলারে টিকেট কেটে দেখে থাকেন উচ্চমার্গীয় বিনোদনের জন্য। আপনাওে ভালো লাগবে। তবে ইংরেজী ভাষাটা কিছুটা ব্রিটিশ ধাচে শিখে নিতে হবে আগে। তাহলেই আপনি ইউ এস ধাচের ইংরেজী এ্যাকসেন্ট এর সাথে তাল মিলিয়ে লিসনিং এবং লার্নিং টা খুব উপভোগ্য ভাবে চালিয়ে নিতে পারবেন।

আরো আছে.... পরে লিখবো------ এখন আর ভালো লাগছে না। সবাই ভালো থাকবেন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×