দেশে এখন পরিবেশ প্রকৌশলীদের বেশ রমরমা! বিভিন্ন যায়গায় তাঁরা তাত্ত্বিক বক্তব্য দিয়ে চলেছেন। বিডি নিউজ২৪ এ তো রীতিমতন যুদ্ধ চলছে! অনেকই এই প্রকল্পের ব্যাপারে মৌখিকভাবে আশ্বস্ত করে চলেছেন বিরামহীন ভাবে, কেনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ ছা্ড়াই! খুব ভালো লাগলো..! তা, জনাব পরিবেশ প্রকৌশলীগণ, কিছু গ্রহণযোগ্য নক্সাপাতি দেখান! যা দেখে আমরা নিশ্চিত হতে পারি যে, এই প্রকল্পের ফলে সুন্দরবনের এবং সেখানকার জীববৈচিত্রের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হবে না। আর পরিবেশ প্রকৌশলী হিসাবে আপনাদের কথায় বিশ্বাস আমরা কেন রাখবো? আপনারা লিখিত আকারে এইসব তত্ত্ব হাইকোর্টে জমা দিন। এতে করে আজ থেকে ২০ বছর পর যদি সুন্দরবনের কোনো ক্ষতি হয়, তখন আপনার মতন পরিবেশ প্রকৌশলীকে আমরা যেন কোর্টের মাধ্যমে খুঁজে পাই। হ্যাঁ, হয়তো আমি বা আমার মতন অনেকেই এজগত ছেড়ে পরোলোকে চলে যাবেন, কিন্তু পরবর্তী প্রজন্ম থেকে যাবে! ভুলে যাবেন না, তারা নিশ্চই তখন আদালতের দারস্ত হবে। তখন যেন আপনাদের এই আশ্বস্তবানী আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পায় এবং আপনার প্রতি আদালতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে! এসব ঝগড়া বিবাদ বাদ দিয়ে, একটি স্বাধীন ও যোগ্য কমিশনের অধীনে জাপান, ইওরোপ থেকে প্রকৌশলী এনে বিষয়টি সুরাহা করবার কথা চিন্তা করুন। একজন বা দুজন সরকারী সুবিধাভোগী প্রকৌশলীর সাহিত্য বা উকিল কর্মে আমরা আম জনতা বিশ্বাস করি না। কারণ দেশে অনেক যোগ্য প্রকৌশলী থাকতেও রাজউক ‘এদায়িত্ব আমার না, আমার এইটা নাই, ওইটা নাই’ এইসব বলে বড় বড় দুর্ঘটনার দায় এড়িয়ে যায়! রানা প্লাজার ছাড়পত্রও একজন প্রকৌশলী দিয়েছিলেন! যমুনা সেতুও ভালো ভালো প্রকৌশলী নক্সা করে দিয়েছেন... কিন্তু অব্যবস্থাপনার কারণে কি হাল! সারা বছরই... আঠা লাগিয়ে সেই সেতু চলাচলের উপযোগী রাখতে হয়! আমরা অত কারিগরী টার্ম বুঝি না, শুধু বুঝি ধানের চাতালের পাশ দিয়ে গেলে গায়ে ছাই এসে পড়ে। আর ...বর্জ্য ব্যবস্থাপনা! হা হা সেটি ২ বছর পর কি অবস্থায় গিয়ে দাড়াবে? সুন্দর বনের কি হবে সেটি ছেড়েই দিলাম! কিন্তু আপনার ওই আধুনিক ব্যবস্থাগুলো বিকল হবে না? ফুকুশিমার তেজস্ক্রিয় পানি এখনো সমূদ্রে গিয়ে পড়ছে.... ভুপালের অবস্থা কি? দেশে লক্ষ লক্ষ একর খাস জমি পড়ে আছে.... সেই জমিগুলোতে এই প্রকল্প করুন, সুন্দরবনে কেন? বার বার বলছেন সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনাদের কথায় আমরা আস্থা রাখতে পারছি না। আস্থা রাখতে পারি এমন একদল প্রকৌশলীর সন্নিবেশ ঘটিয়ে (যেখানে, পরিবেশ, শব্দ, বিদ্যুৎ, কাঠামো, পরিবহন, হাইড্রোলিক, ক্যামিকেল প্রভৃতি বিষয়ের এক বা একাধীক আস্থাভাজন প্রকৌশলীরা থাকবেন) একটি প্রতিবেদন উচ্চ আদালতের মাধ্যমে (তর্ক-বিতর্ক ও আইনী প্রক্রিয়ার মাধ্যমে) সার্টিফাইড করিয়ে প্রকাশ করুন, খাস বাংলা ও অখাস ইংরেজীতে। আর, আদালত যদি এই মর্মে রায় দেয় যে, “হ্যা এটি করা যেতে পারে, তবে ভবিষ্যতে এই কারণে সুন্দরবনের যদি কোনো ক্ষতি হয় তবে এই প্রতিবেদন প্রণয়ণকারী সকল প্রকৌশলীকে কাঠগড়ায় দাড়াতে হবে” তবেই আমার মতন নির্বোধ বান্দা এই প্রকল্পে আস্থা রাখতে রাজী আছি। আমিও কোনো এ্যাকটিভিষ্ট নই। আমি প্রকৃতি ভালোবাসি। বিদ্যুৎ না থাকলে গাছের নীচে বসে শরীর জুড়াই, এসি চালাই না! চালাবো কি, নেইই!!!
রামপাল প্রসঙ্গ ও কতিপয় পরিবেশ প্রকৌলীগণের আশ্বস্তবাণী!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
অন্ধকারের রসায়নবিদ

লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
কেউ জানে না.....অপ্সরাপু মেইড মাই ডে!!!
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।