somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারক জাবেদকে গ্রেফতার করে মিডিয়ার সামনে আনায় আদালত মাইন্ড করেছে

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার জন্য এক নিয়ম আর তাদের জন্য ভিন্ন।
ভোলার সিনিয়র সহকারী জজ জাবেদ ইমামকে গ্রেফতারের পর কোন আইনে তাকে মিডিয়ার সামনে হাজির করে বলপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে, তা জানতে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডিসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অপর চার পুলিশ কর্মকর্তা হলেন—নিউমার্কেট থানার ওসি, মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম, মামলার জব্দ তালিকা প্রস্তুতকারী নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক নুর হোসেন ও থানার ডিউটি অফিসার শফিউর রহমান।
তাদের প্রত্যেককে আগামী ৬ ডিসেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে মামলাটিতে কেন ত্রুটিপূর্ণ জব্দ তালিকা প্রস্তুত করা হলো এবং আসামি গ্রেফতারের পর কোন আইনে তাদের বলপূর্বক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে হাজির করে দোষ স্বীকারোক্তি আদায় করা হলো—তা লিখিতভাবে আলাদা আলাদা ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুস সালাম সোমবার এ আদেশ দেন।
আসামি জাবেদ ইমামের আইনজীবী প্রশান্ত কর্মকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ আদেশের কপি ডিএমপি কমিশনার, ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডিসি, ডিসি প্রসিকিউশন, নিউমার্কেট থানার ওসি, মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম, মামলার জব্দ তালিকা প্রস্তুতকারী নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক নুর হোসেন ও থানার ডিউটি অফিসার শফিউর রহমানকে পাঠানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারামতে মামলার জব্দ তালিকা প্রস্তুত করার সময় দুই বা ততোধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে এবং তাদের স্বাক্ষর নিতে হবে। কিন্তু এ মামলার জব্দ তালিকার একজনের সাক্ষীর ঠিকানা পটুয়াখালী, একজন দোকানি ও একজন পুলিশের এএসআই। তারা আইনে বর্ণিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তির আওতায় পড়েন না। তাদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা আইন লঙ্ঘন।
এ ছাড়া তারা আসামিকে মিডিয়ার সামনে দোষ স্বীকার না করিয়ে আসামিকে আদালতে পাঠিয়ে দোষ স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করতে পারতেন, কিন্তু তা না করে তাকে মিডিয়ার সামনে হাজির করে তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সুনাম ক্ষুণ্ন করেছেন।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নিউমার্কেট এলাকার ইডেন কলেজের সামনে ব্যাগভর্তি ৩৪২ বোতল ফেনসিডিলসহ ভোলার সিনিয়র সহকারী জজ জাবেদ ইমামকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর নিউমার্কেট থানার পুলিশ রাতে সাংবাদিকদের সামনে হাজির করে ওই বিচারককে।
ওই বিচারক জানান, লিঙ্কন নামের এক আত্মীয়ের কাছে ফেনসিডিল পৌঁছে দেয়ার জন্য তিনি নিজেই মাইক্রো চালিয়ে যশোর থেকে ঢাকা এসেছেন। বিনিময়ে ওই আত্মীয়ের কাছ থেকে এক লাখ টাকা পাওয়ার কথা ছিল।
রোববার তাকে আদালতে হাজির করা হয়। একই বিচারক আসামির জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাবেদ ইমামের আইনজীবী শুনানিতে দাবি করেন তাকে জোর করে মিডিয়ার সামনে হাজির করে স্বীকারোক্তি আদায় করা হয়। পুলিশ এটা করতে পারে না।
২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এই বিচারক ২০০৮ সালে সহকারী জজ হিসাবে কর্মজীবন শুরু করেন। গত মাসে তাকে যশোর থেকে ভোলায় বদলি করা হয়েছিল। ৮ নভেম্বর তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এটা যদি অন্য কোন বিভাগে্র কর্মকর্তার বেলায় ঘটতো তবে আদালত কী বলতো??? জাতি জানতে চায়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×