আমার আজকের এই পোস্টটি তাদের নিয়ে যারা সামুর সব বড় মাপের ব্লগার ।
এখানে আজ কথা হবে সেই সব হতভাগ্য ব্লগারদের নিয়ে যাদের পোস্ট সামুর নির্বাচিত
পাতায় যায় না ।তারা খুবই হতভাগ্য দরিদ্র ব্লগার যাদের পোস্ট নির্বাচিত পাতায় যায়না।
দুঃখীত হতভাগ্য দরিদ্র আমি বলি নাই আপনারাই বলেছেন,এবং আপনারাই আপনাদের
নিজেদেরকে হতদরিদ্র হতভাগ্য ব্লগার ভাবছেন ।
আসলে একবারো কি ভেবে দেখেছেন এভাবে নিজেকেই আপনি নিজে ছোট করছেন ।
নিজেকে এভাবে ছোট না করে মনোবল বাড়িয়ে তুলুন নিজের প্রতি আস্থা রাখুন ।আর
নির্বাচিত পাতার কথা মন থেকে মুছে ফেলুন ভাবতে শিখুন বা মনে এটা ভাবুন এখানে
আপনার লেখা সকলে পড়ছে ।
সব সময় একটি বিষয় মনে রাখুন এখানে আপনার চেয়ে আরও অনেক গুনী লেখক আছেন যারা
নিয়মিত প্রতিদিন লেখছেন, কিন্ত তাদের লেখাও নির্বাচিত হয় না তাই বলে কি তারা থেমে আছেন
না, তারা থেমে নেই, বরং তারা আরও অনেক ভালো লেখা দিচ্ছেন ।
একটা কথা মনে রাখবেন আপনার লেখার মান ভালো হলে আপনার লেখা নির্বাচিত পাতায় না গেলেও
আপনি ভালো ব্লগার । আর যদি লেখাই ভালো না হয় তাহলে লেখা নির্বাচিত পাতায়গেলেও কোন লাভ নাই ।
যেমন ধরা যাক আমাদের প্রিয় ছড়াকার প্রামানিক ভাই,উনার লেখা ছড়াগুলো বেশ ভালো লাগে কিন্তু
তার লেখা তেমন একটা নির্বাচিত হয়না তাই বলে কি উনি ভালো লেখক না,এ কথা কেউ বললে আমি মানতে রাজি না।
একটা কথা খেয়াল রাখবেন সামুতে তারাই সব থেকে বেষ্ট এবং ভালো লেখক,যারা ভালো লিখছেন কিন্ত তাদের লেখা নির্বাচিত পাতায় যায় না।কারন সামু তাদের বেশি ভালো বাসে বলেই তাদের লেখাগুলো নির্বাচিত পাতায় নেয় না । আর তাই বলে ওইসব ভালো লেখকেরা কখনই তাদের লেখাকে বিরত রাখেন নাই ।কেননা তারা জানেন তাদের লেখাগুলো ভালো হচ্ছে,এবং নির্বাচত পাতায় তাদের লেখাগুলো স্থান না পেলেও স্থান পেয়েছে কোটি পাঠকের মনে ।এবং তারাই বড় মাপের লেখক ও কলম যোদ্ধা।
এই লেখাটি নির্বাচিত পাতায় না যাওয়া লেখকদের উৎসর্গ করা হলো।
শুভ ব্লগীং
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




