
সরি আপু ইচ্ছে করে আমার শরীর আপনার শরীরকে স্পর্শ করে নি ।
না জেনে শুনেই এই দুর্ঘটনা। তাছাড়া আপু রাস্তায় চলতে গেলে যে কোন ধরনের
দুর্ঘটনা ঘটতে পারে আর এতে শুধু এক জনের যেমন দোষ হতে পারে না;তেমন
অনেক সময় দুই পক্ষের কোন পক্ষেরই দোষ থাকে না।যেমন এই যে এখন আপনার
শরীরের সাথে আমার শরীর টা হালকা লেগেছে তাতে আপনি ক্ষেপে গেছেন আসলে
বিশ্বেস করেন আপু আমি ইচ্ছে করে আপনার শরীরের সাথে আমার শরীরের স্পর্শ
লাগাইনি ।
না কে শুনে কার কথা,মেয়েটির বয়স ১৮ + ২ = ২০ হবে ।মেয়েটির একটি কথাই আপনাদের মত পুরুষদের
আমাদের চেনা আছে; লুচ্চা বদমাইশ লোক,মেয়ে মানুষ দেখলে হুস থাকেনা না তাই মেয়ে মানুষের
শরীরের উপর ঝাপিয়ে পড়া ।
এটা কি বলছেন আপু ঝাপিয়ে পড়লাম কোথায় ? শুধু আপনি আসছেন আমি যাচ্ছি আর
আপনার শরীরের সাথে হয়ত আমার শরীর হালকা টাচ লেগেছে তাতেই এই অবস্থা ।
কোন ভাবেই মেয়েটি লোকটির কথা বিশ্বাস করছিলনা । আর যে লোকটির সাথে এ ঘটনা
লোকটিও ভদ্র এবং ভালো মানুষ। ঘটনা ক্রমে হয়ত মেয়েটির শরীরের সাথে তার শরীরের
স্পর্শ লাগতে পারেই,যেহেতু ঢাকা শহর একটি ব্যস্ততম শহর আর এখানে সকালের ফজর
নামাজ আদায়ের পর হতে মানুষ কর্ম জীবনের ব্যস্ততায় ছুঁটে পরেন সেই মাঝ রাত্রি অবধি,
আর এই ছুঁটৈ চলার মাঝেই অনেক সময় ঘটে যায় কত ধরনের ছোট ছোট দুর্ঘটনা ।হ্যা
এটা সত্য সবাই ভালো না আবার তেমন ভাবে ভাবলে সবাই যে খারাপ তাও না;খারাপ ভালো
মিলেই এ শহরের অবসান ।
যাই হোক মেয়েটি এক পর্যায় উত্তেজিত হয়ে চেচামেচি করাতে রাস্তায় বেশ মানুষ জরো হয়ে গেলে
কয়েকজন মিলে মেয়েটিকে এবং ছেলেটি উভয় পক্ষকে বুঝিয়ে শুনিয়ে দিতে চাইলেন এতে ছেলেটি
ওখান থেকে চলে গেল তার গন্তব্যে কিন্ত মেয়েটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটিকে খুব বকাঝোকা
করতেই ছিল ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


