
এই হল আমাদের বাংলাদেশ সামনে আবার নির্বাসন থুক্কু নির্বাসন নয় নির্বাচন
হাতের ক্ষমতা ঘুরিয়ে ঘাড়িয়ে পাকাপুক্ত করে হাতে নেয়ার পালাবদল চলবে ।
যাই হোক মূল আলোচনা আসি;কাল সংবাদ পত্রে দেখলাম ফরহাদ দম্পতিদে
নিয়ে একটি নিউজ তারা নাকি এবার নিজেরাই নিজেদের জালে ফেঁসে যাচ্ছেন ।
এরা নাকি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রত করার জন্য অপহরণ নাটক সাজিয়েছিলেন
,আর সে নাটকের কোন সত্যতা মিলেনি,আর সে অপরাধে ফৌজদারি দণ্ডবিধির ২১১ এবং ২০৯ ধারায়
তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন এবার মামলার তদন্ত
কর্মকর্তারা।ডিবি এবং আদালত সূত্র মতে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের কল্পিত এবং কথিত
অপহরণের আলোচিত মামলার পুলিশ প্রতিবেদন শনিবার ঢাকার আদালতে দাখিল করেছেন মামলার
তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক মাহবুবুল হক। প্রথম থেকেই রহস্যেঘেরা এই ঘটনার
দীর্ঘ তদন্তে ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন মতে মিথ্যা অভিযোগ বলে জমা
দিয়েছেন তিনি। আদালত আগামী ৭ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন রেখেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


