somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প ব্লুহোয়েল যেভাবে একজন আবিদকে মৃত্যু দিল!

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবিদ ছোট বেলা থেকেই লিখা পড়ায় খুব মনযোগী
ছেলে ছিল।তবে তার এই লিখা পড়া ভালো থাকার
কারনে ছোটবেলা থেকেই আবিদের ক্লাসের সহপাঠিদের
সাথে তেমন ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারেননি ।
কারন হিসেবে আবিদের ছেড়া ডাইরির পাতা থেকে
জানা যায়,আবিদ লেখাপড়ায় ভালো ছাত্র ছিল বলে তাকে
সকলেই হিংসে করত।ক্লাসের অন্য ছেলেমেয়েরা আবিদের
সাথে তেমন মিশতোনা।এমনও জানা যায় অনেকে আবিদের সাথে কথাও বলতো না,দুই চারজন যারাও কথা বলতো আবিদের সাথে
তারাও আবিদকে ইনসার্ট করে কথা বলতো,তারা খেলাধূলা করলে
বা কোথাও আড্ডা হইহুল্লো করলে সেখানে আবিদ উপস্থিত হলে আবিদকে তারা সরিয়ে দিত।যদিও কখনও কখনও আবিদ তাদের সঙ্গে মেশা বা খেলাধূলার সুযোগ পেত আর সেই সুযোগে আবিদকে তার বন্ধুদের কাছে থেকে পেতে হয়েছে হয় বলের আঘাত না হলে খেলা ভুলের কারনে শুনতে হয়েছে কড়া কথা।

আবিদ একটি সময় সকলের কাছে আঘাত পেতে পেতে তার
লিখা পড়ার যে মনযোগটুকো ছিল সেটাও হারিয়ে ফেলেছে।
এখন আর আবিদের বড় ভাই কবির আবিদকে সন্ধের পর ঠিক
সময় মত পড়তে বসতে দেখেন না।

এভাবে চলতে চলতে একটি সময় এসে আবিদ সকলের কাছ থেকে দূরে সরে যেতে লাগল,এখন আর আবিদ বন্ধুদের সাথে খেলা
ধূলা করতে আগ্রহী না।

আবিদ সকলের চেয়ে আলাদা একজন ছেলে।সে এখন আর কোনও বন্ধুদের সাথে আড্ডা দেয়না ।আবিদ এখন একাকী
থাকতে খুব পছন্দ করে। আবিদ ইদানিং প্রায় সময় স্কুল ফাকি দেয়ায় হেড মাস্টার আবিদের বড় ভাইকে কম্পিলিন জানিয়েছন আর এর আবিদকে তার বড় ভাইয়ের হাতে মারও খেতে হয়েছে।

হঠাৎ একরাতে আবিদ তার মোবাইল ফোনে একটা ম্যাসেজ পেল
তুমি কি খুব একাকী ?
আবিদ উত্তর দিল! হ্যা আমি খুব একাকী ।
তুমি কি করো ?
আবিদ উত্তর দিল! আমি পড়া,লিখা করি ।
তোমার মা,বাবা,ওনারা কি করেন ?
আবিদ উত্তর দিল! আমার বাবা একটা সরকারী চাকুরি করেন ।
আর মা ?
মা গৃহিনী ।
তোমরা কয় ভাই বোন ?
আবিদ উত্তর দিল! আমরা দুই ভাই ।কোনও বোন নেই।
তুমি কি বড় না ছোট ?
আবিদ উত্তর দিল! আমি ছোট।
ওহ! তোমার বড় ভাই কি করেন ?
আবিদ উত্তর দিল! সে বিশ্ববিদ্যালয় লিখা পড়া করেন।
এভাবে আবিদের সাথে টাণা কয়েকদিন ম্যাসেজ ও চ্যাটিং চলতে
থাকে,আর এভাবেই আবিদের এবং তার ফ্যামেলীর অনেক
তথ্য ওই ব্যক্তির হাতে চলে যায় ।
এরপর একদিন আবিদকে বলা হল তুমি কি গেম খেলবে ?
আবিদ প্রশ্ন করলো কি গেম ?
ও বললো খুব মজার গেম । যে গেম খেললে তোমার
খুব ভালো লাগবে ।
আবিদ গেমটি খেললে শুধু তোমার ভালই লাগবে না বরং তুমি নতুন করে তোমার নিঃসঙ্গ একাকি
জীবনটাকে নতুন করে উপভোগ করতে পারবে।

আবিদ ভাবে আমার হাতে এখন অনেক সময় এখন আমার কোনও বন্ধু নেই যার সাথে আড্ডা দেয়া যায়।
তাছাড়াও কেউ আমাকে তাদের সাথে খেলতে নেয় না,যারাও খেলতে নেয় তারা শুধু আমার সাথে মজা করার
জন্যই খেলতে নেয়।

আবিদ ভাবে আমার মত নিঃসঙ্গ একাকি মানুষের জন্য এরকম একটা খেলা খুবই প্রয়োজন।
এমন সুন্দর খেলা যা আমায় সময় কাটাতে খুবই সাহায্য করবে । না এমন সুন্দর সুযোগ হাতছাড়া
করা আমার জন্য কোনও মতেই ঠিক হবে না ।

আবিদ চ্যাটিং এর উত্তরে সে গেমটি খেলতে আগ্রহ জানায় । শুরু হয় একের পর এক খেলার
পর্ব ।সব খেলাতেই আবিদের জয় হয় ।
শেষ খেলাটার জন্য আবিদকে ম্যাসেজ দেয়া হয় আবিদ প্রথমে খেলার শেষ পর্ব খেলতে চায়নি
কিন্তু তাকে কথার মন্ত্র জালে এমন ভাবে ফাঁসানো হল যে কারনে সে নিশ্চিত মৃত্যু জেনেও শেষ
পর্বের খেলাটি খেলতে রাজি হলেন ।
আর ফাসীতে ঝুলে পড়লেন,শেষ হয়েগেল আবিদের ব্লু হোয়েল খেলা।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×