somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে আইটি পার্ক বেশ উন্নয়নের অভিমুখী

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকার আইটি সেক্টরের উন্নয়নে সকল বিভাগ এবং জেলায় হাইটেক পার্ক স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। সাধারনত এই সকল হাইটেক পার্কে প্রায় তিন লাখ লোকের মতকর্মসংস্থান সৃষ্টি করবে বলে ধারনা করা হচ্ছে। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় জানিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইটি সেক্টরের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দেশের প্রতিটি বিভাগ এবং জেলায় হাই টেক পার্ক স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। তারা আরো বলেছেন গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি স্থাপনের কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশীপ মডেলে পিপিপি প্রায় ৩৫৫ একর জমিতে এই পার্ক স্থাপন করা হচ্ছে। এই পার্কটির সম্পূণ্য নির্মাণ কাজ শেষ হলে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হবে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে পার্কে ছয়টি কোম্পানির নামে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া এই ফার্মগুলোতে আরো ৪০ জন কাজ করছে। যশোরে ১২.১৩ একর জমিতে শেখ হাসিনা সফ্টওয়ার প্রযুক্তি পার্ক স্থাপন করা হয়েছে। ২৪০,৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মীত এই পার্কটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশে আইটি সেক্টরে এক নতুন অধ্যায়ের সূচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ ডিসেম্বর পার্কটি উদ্বোধন করেছেন। এই পার্কটিতে প্রায় ১০ হাজার লোকের মত কাজ করবেন বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে এই আইটি পার্কে ৩৩টি কোম্পানিতে ২৩৫ জন লোক কাজ করছেন।


অন্যদিকে আরো জানা যায় রাজধানী ঢাকার কাওরানবাজারে জনতা টাওয়ার সফটওয়ার পার্কে ১৫টি আইটি কোম্পানিকে জায়গা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০টি কোম্পানি ইতোমধ্যেই তাদের কাজ শুরু করেছেন। এই পার্কটিতে প্রায় আড়াই হাজার লোকের কর্মসংস্থান থাকবে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে ১০টি কোম্পানিতে ৭শত লোক কাজ করছেন। সিলেটে কোম্পানিগঞ্জে সিলেট ইলেক্ট্রোনিক সিটি, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এবং ঢাকায় মহাখালী আইটি ভিলেজ প্রতিষ্ঠার কাজ চলছে। তার মধ্যে কোম্পানিগঞ্জে সিলেট ইলেক্ট্রোনিক সিটিতে ৫০ হাজার লোকের আর রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে প্রায় ১৪ হাজার লোকের এবং মহাখালী আইটি ভিলেজে প্রায় ৩০ হাজার লোকের কর্মসংস্থান থাকবে।


জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি গত ২৪ এপ্রিল দেশের ১২ টি জেলায় হাইটেক পার্ক স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন করে। জেলা পর্যায়ে আইটি পার্ক স্থাপন শিরোনামের একটি প্রকল্পের অধীন খুলনা, বরিশাল, রংপুর, চট্রগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা এবং সিলেটে পার্কগুলো নির্মাণ করা হবে। সূত্র জানায় এই ১২টি পার্কে ৬০ হাজার লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি দেশে বেসরকারি ১২টি সফট্ওয়ার প্রযুক্তি পার্কে ৪২৫০ জন লোক কাজ করছে। সরকার রাজশাহীতে বারিন্দ সিলিকন সিটি এবং নাটোর ও মাগুরাসহ সাতটি জেলায় ও চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকুবেশন সেন্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছে।জানা যায় এই সকল প্রকল্প বাস্তবায়ন হলে বহু সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সূত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×