
আজ কদিন থেকেই একটা বিষয় বেশ লক্ষণীয়,পোস্ট মোটামুটি যাই আসছে ভালই আসছে।কিন্তু ব্লগটা কেমন জানি
মরা বাড়ি মরা বাড়ি লাগছে ।হাতে গণা কয়েকটি পোস্ট ছাড়া আর কোন পোস্টই তেমন পঠিত হচ্ছে না ।
না ভাবছি ব্লগার পাঠকরা কি আবার কোন অনশন ডেকে বসলো কি না।নাকি ব্লগাররা বেশ লম্বা সময়ের ছুঁটি নিয়ে
ব্লগ বাড়ি ছেড়ে বাসায় যেয়ে শৈতপ্রবাহের ভয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছে।
নাকি নদীর স্রোতের মত সামুতেও জোয়ার ভাটার পর্ব চলছে ? নদীতে যেমন জোয়ার লাগলে অতল পানিতে থৈ থৈ করে,
আবার জোয়ার শেষে ভাটা লাগলে পানি কমতে কমতে নদীর তলদেশ পযন্ত দেখা যায় । ঠিক সামুতেও আমার কাছে কেন
জানি কয়েকদিন থেকে তেমন মনে হচ্ছে,কখনো ব্লগার লেখক আর পাঠকদের জোয়ার চলছে আবার কখনো বা লেখক,পাঠক
এবং কমেন্টকারিদের মাঝে ভাটা চলছে।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




