

এক স্বরণীয় ২১ শে আগস্টঃ
ওপরের ছবি দেখেই হয়ত আপনেরা বুঝে গেছেন আমার ১ম স্বরণীয়ের কথা,যার মাঝে লুকিয়ে বহুশ্রত ব্যথা। হ্যা আমি বা আমার দেখা
আওয়ামীলিগের স্বরণীয় বা বাংলাদেশের মানুষ চিরকাল স্বরণ রাখবে সেই আইভি রহমান এর কথা বলছি। এরা স্বার্থের জন্য নয় দলকে ভালোবেসে রাজনীতি করেছেন এবং হাসতে হাসতে দেশের জন্য জীবন দিয়েছেন । আজকের এই দিনে অর্থাৎ ২০০৪ সালের ২১ আগস্ট, ঢাকায় এক মিটিং বা সভা অনুষ্ঠানে গ্রেনেডের হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। অতঃপর ২০০৪ সালের ২৪শে আগস্ট রাত ২টায় তিনি প্রয়াত হন,আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। এই প্রিয় নেত্রীর জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি থাকল।


দুই স্বরনীয় হল বাংলাদেশের অমর নায়ক রাজ রাজ্জাক তিনি ২০১৭ সালের ২১শে আগস্ট সন্ধ্যা ৬:১৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপতালে মৃত্যুবরণ করেন।প্রিয় এই অভিনেতা প্রায় ৩০০টি বাংলা এবং উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন,
আর তার পাশাপাশি তিনি সব মিলিয়ে প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। আর সেই চলচ্চিত্রগুলোর মধ্যে বেশির ভাগই মালিকানা হলেন রাজলক্ষী প্রোডাকশন।প্রিয় এই অভিনেতার যে চলচ্চিত্রগুলো আমার মনে পড়ে,নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং বড় ভালো লোক ছিল,আরো কিছু ভালো ভালো চলচ্চিত্র
আছে যেগুলোর নাম মনে করতে পারছি না।আজ এই প্রিয় অভিনেতার মৃত্যু বাষিকীতে থাকল আমার গভীর শ্রদ্ধাঞ্জলি।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



