

বান্দরবানে বসবাসরত মারমা জাতিগোষ্ঠী হীনযান বৌদ্ধ ধর্মাবলম্বী। ২০০০ সালে দক্ষিণ পূর্ব এশীয় ধাঁচে বার্মার স্থাপত্যবিদের তত্ত্বাবধানে মন্দিরটি নির্মান করা হয়।

স্বর্ণ মন্দির,বান্দরবন
বাহির থেকে দৃশ্যপট

বৌদ্ধ মন্দিরটি স্থানীয়দের কাছে কিয়াং নামেও পরিচিত। বুদ্ধ জাদি পাই কিয়াং চট্টগ্রাম বিভাগের বান্দরবন জেলায় অবস্থিত। বান্দরবন জেলায় বাংলাদেশের সর্বোচ্চ দুই পর্বতশৃঙ্গ তাজিংডং এবং কেওক্রাডং অবস্থিত। শহরকে বেস্টন করে সাঙ্গু নদী বয়ে চলে গেছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি বালাঘাট থেকে প্রায় ৪ কিঃমিঃ এবং বান্দরবন সদর থেকে প্রায় ১০ কিঃমিঃ দূরে অবস্থিত।এই পাহাড়ে একটি লেক আছে। লেকের নাম দেবতা পুকুর দেবতা পুকুরটি সাড়ে ৩শত ফুট উচুতে হলেও সব মৌসুমেই পানি থাকে। বৌদ্ধ ভানে-দের মতে এটা দেবতার পুকুর তাই এখানে সব সময় পানি থাকে।


প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম একটি হল বুদ্ধ ধাতু জাদি ক্যাং। এই জাদিটি এখন বৌদ্ধ সমপ্রদায়েরই শুধু তীর্থ স্থানই নয় বরং দেশী বিদেশী পর্যটকদের জন্য অন্যতম একটা আকর্ষনীয় স্পটেও পরিণত হয়েছে। এটি স্বর্ণমন্দির নামে পরিচিত পেলেও এটি স্বর্ণ নির্মিত না। মূলত সোনালী রঙের জন্যেই এটির নাম দেয়া হয়েছে স্বর্ণমন্দির।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


