আজ আমি কিছু দুইমুখো সাপের ছবি দিলাম তবে ভয় পাবেন না কেউ ছবি দেখে পাওয়ার মত কিছু নেই।

এই সাপের মাথা দুটি সেটা ঠিক আছে কিন্তু ভাইরে শরীর একটাই। জেসন ট্যালবট নামে বিদেশী একজন ব্যক্তি এই ছবিটা তোলেন

এই অদ্ভুত সাপের খবর জেসন ট্যালবটকে জানায় তার বন্ধু। শুনেই ক্যামেরা নিয়ে দ্রুত তিনি বেরিয়ে পড়েন আর ছবি সংগ্রহ করেন ।

ট্যালবট যা বলেন সাপ নিয়েঃ
আমি সাপ এবং সরীসৃপ জাতীয় প্রাণী খুব পচ্ছন্দ করি ।জীবনে শত শত সাপের ছবি তুলেছি। কামড়ও খেয়েছি। তবে আমার সৌভাগ্য যে সেগুলো ছিল বিষহীন।অবাক ব্যাপার হলো এই সাপের দুটি মাথার একটি কিন্তু বেশি আক্রমণাত্মক। সেই মাথাটি প্রায়ই অন্য মাথাটিকে আক্রমণ করে। তবে বাঁচতে হলে দুটি মাথাকেই এক সাথে কাজ করতে হয় বলে বললেন ট্যালবট।

বেশিরভাগ দুইমুখো সাপই কয়েক মাসের বেশি বাঁচে না। প্রতি ১০ হাজার সাপের মধ্যে একটি সাপ দুই মাথা নিয়ে জন্ম নিতে পারে। তবে সেই সংখ্যা সম্পর্কেও নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ এরা বন্য প্রাণী।


তবে সাপ নিয়ে সবসময় অদ্ভুত এক ভয় কাজ করে মানুষের মধ্যে কিন্ত।আর যদি হয় দুই মাথা তাহলে কি হয় অবস্থা ভেবে দেখেেন।

আরেকটা কথা কিছু ছবি আমি গুগল থেকে নিয়েছি।
তথ্যসূত্র : বিবিসি নিউজ ।
তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




