বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া সতর্কতা বিএসএফের
০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ আর ভারতের সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বিএসএফ। ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে
ভারত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। একজন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছেন ভারত এবং পাকিস্তান সীমান্তে বিরাজমান উত্তেজনার প্রেক্ষিতে কোন দুর্বৃত্ত বা সন্ত্রাসী যাতে সুযোগ নিতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে দুই হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে বেশির ভাগ এলাকায় সীমান্ত বেড়া নেই।তবে কি কারণে বিএসএফ এমন সতর্কতা জারি করেছে এটা এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। ঢাকার কর্মকর্তারা এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে ওয়াকেবহাল সূত্রগুলোর মতে বেশ কিছু সংখ্যক কাশ্মিরী ছাত্র বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তাদের তরফে কোন সন্ত্রাসী ঘটনা যাতে না ঘটতে পারে হয়ত এই জন্যই বিএসএফকে আগাম সতর্ক রাখা হয়েছে। উল্লেখ্য যে ভারত ও পাকিস্তান সীমান্ত উত্তেজনায় বাংলাদেশ কোন মন্তব্য করেনি। বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
ছবি ও সূত্র: অনলাইন নিউজ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন