
আমি কিছু বুঝিনা মানুষের হার্ট স্টক বা ব্লক হয় কেন ?
তবে অনেকের ধারণা বেশি বেশি মদ পান মাদক সেবনে নাকি বেশি স্টক বা ব্লক হওয়ার সম্ভবনা রয়েছে।
আবার যেমন স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি হৃদপিন্ডের করোনারি আর্টারিতে জমে এবং ধমনী প্রাচীর মোটা হয়ে
সহজে রক্ত প্রবাহিত হতে পারে না এবং রক্ত জমাট বেঁধে যায় আর এটাই হল বেশির ভাগ ক্ষেত্রে হার্ট এটাকের কারন।
ঘটনা হল প্রসঙ্গত হার্ডস্টক নিয়ে কথা হচ্ছিল একটা চায়ের দোকানে সেখানে একজন হুটকরে বলে বসলেন
বেশি বেশি মাল খাওয়ারনেই নাকি হার্ডব্লক হয়।
তবে যেটুকো আমি জানি !
হার্ট এটাক সব বয়সে একরকমভাবে হয় না। সাধারনত মধ্যবয়সে কিংবা বৃদ্ধ বয়সে এ রোগটি বেশি হতে পারে।
সাধারনত মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি হয়।
বংশে কারও হার্ট এটাক হয়ে থাকলে হার্ট এটাকের ঝুকি অনেক বেশি থাকে।
ধুমপান, মদ্যপান ইত্যাদি কারনে হার্ট অ্যাটাকের ঝুকি অনেক বেড়ে যায়।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপার লিপিডেমিয়া ইত্যাদি রোগের কারনে হার্ট এটাক হতে পারে।
শারীরিক পরিশ্রমের অভাবে মুটিয়ে যাওয়া বা স্থূলতা হার্ট এটাকের একটি কারন।
অধিক হারে চর্বি জাতীয় খাদ্য গ্রহন করলে এবং শাক সবজি ও আঁশ জাতীয় খাবার কম খেলে।
অতিরিক্ত মানসিক চাপ বা অশান্তির ফলে।
জন্মনিয়ন্ত্রক পিল বা অন্য কোন হরমোন নিয়ন্ত্রণকারী ওষুধ সেবনের ফলে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





