
আজ ক'দিন থেকেই একটা বিষয় আমার মাথায় খুব চাপ দিচ্ছে,আর সেটা হল হঠাৎ করে পৃথিবীতে করোনা কেন আসলো ।
যেমন ভাবনা তেমন গতিময় স্বপ্নরাজ । আরে ওই যে ওটাকে কি যেন বলে মনে হচ্ছে.......... না এখন মনে কথাটা মনে হচ্ছে না ।
যাই হোক কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে তার ফলাফল আবার হ্যালুকিসনের মাধ্যমে পাই
গত রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গেলাম ঘুমাতে,কিন্তু কোনো ভাবেই ঘুম আসছিল না। একবার বিছানার এ পাশ আরেকবার
বিছানার ও পাশ করতে করতে নিজের অজান্ত কখন যেন নয়ন দু;টো বন্ধ হয়েছিল সেটা বলতে পা-রি-না ।
যাই হোক রাত ৩টা বেজে কুড়ি মিনিটে একটা স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল । স্বপ্নটা এমন ছিল কেউ বলছে শোন
পৃথিবীতে দিনে দিনে মানুষের সংখ্যা বেশ বেড়ে যাচ্ছে,আর এত মানুষ আবার এই সকল মানুষদের থাকার জন্য বাড়ি ঘর বানানো
বা কত বড় বড় ভবন তৈরি করতে হচ্ছে। আর এত কিছুর ভার পৃথিবী বহন করতে পারছে না তাই এখন কয়েকদিন পর
পর ঘুর্ণিঝড়,সিডোর,এবং ভূমিকম্প দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা আর আমার ওপরে চাপ প্রয়োগ করো না
আমি আর তোমাদের চাপ সহ করতে পার.........ছিনা ।পৃথিবীরও একটা জীবন আছে আছে তারও চাপ ভার বা ওজন সহ করার
মত অনেক ক্ষমতা । তবে কেহ তার চাহিদার চেয়ে অতিরিক্ত কোনো কিছুই বহন করে না। এদিক দিয়ে পৃথিবীকে ধন্যবাদ দেয়া উচিত
তার কোনো চাহিদা নেই,কেয়ামত বা পৃথিবীর শেষ অবাধি যতই বড় বড় বাড়ি ঘর ইমারত,ভবন তৈরি করা হোক না কেন,
সেগুলোর ভার সহ বা বহন করতে পৃতিবী একটুও পিছু পা হবে না ।
তবে পৃথিবী মানুষকে খুব ঘৃণা করে,এর কারন হলো পৃথিবী সব কিছুর ভার ওজন শ করতে পারলেও,কিন্তু পৃথিবীর ওপর বসে
আমরা যে নির্যাতন চালাই করি অন্যায় অত্যাচার আর অবিচার,এগুলোর ওজন পৃথিবী কোনো ভাবেই সহ করতে পারেনা ।
এই জন্য পৃথিবী মাঝে মধ্যে আমাদের ওপর মহামারি রোগবালাই দিয়া আমাগো মজা দেখান ।
আচ্ছা যাই হোক পৃথিবীতে এখন মোট জন সংখ্যা কত সেটা আমার জানা নাই যদি কারো জানা থাকে তাহলে দয়া করে
আমাকে জানাবেন । তবে আমার মনে হয় পৃথিবীতে এখন যারা বৃদ্ধ আছেন তারা পৃথিবীর কাছে আগাছার মত হয়ে গেছে তাই
পৃথিবী করোনার মত কিছু মহামারি দিয়ে বৃদ্ধালোক দের আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে যাচ্ছেন ।পৃথিবী-তে যে সকল ডাক্তার
আছেন তারাও কেমন যেন স্বার্থপরের মত ব্যবহার করা শিখে যাচ্ছেন,তারা বৃদ্ধাদের কোনো মূল্যায়ন করতে চান না।
অথচ ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে ওই সকল বৃদ্ধা লোকগুলোই একটা সময় পৃথিবী-কে নিত্য নতুন অনেক কিছু
আবিস্কার করে উপহার দিয়েছেন ।আর আমরা অকৃতজ্ঞের মত তাদের অবহেলা করে সযত্নে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি
যেন সমাজের বৃদ্ধা মানুষগুলোর প্রতি আমাদের কোনো দয়িত্ব নেই ।
আমার কাছে মনে হয় পৃথিবী-তে জন সংখ্যা বেশি হওয়ার জন্য করোনা এসেছে জন সংখ্যা সিমীত করতে ।কেননা এখন আমাদের অন্যায় অবিচার দেখে দেখে পৃথিবীও আর আমাদের ভার বহন করতে চাইছে......না ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




