somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পর মাথা প্রচুর গরম হয়ে গেছে

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপাতদৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জো বাইডেন এগিয়ে থাকলেও ফল কিন্তু পাল্টে যেতে পারে যে কোনো সময়। একটি জটিল সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে। ভাগ্যই তাদের একমাত্র ভরসা বলে মনে হচ্ছে। যদি ভাগ্য বাইডেনের সহায় হয়, তাহলে তিনি জিতবেন; না হলে একই কারণে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে আরও চার বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন। গণনা শেষ হওয়া রাজ্যগুলোর ইলেকটোরাল কলেজের ভোটে বাইডেন ট্রাম্পের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তিনিই যে বিজয়ী হবেন এটা এখনও নিশ্চিত নয়।


ভাইরাল হয়েছে ট্রাম্পের মাথায় দুই নারীর পানি ঢালার একটি স্থিরচিত্র। রসিকতা ও ঠাট্টার ছলে এই ছবির অসংখ্য পোস্টে সয়লাব ফেসবুক।ছবিটি শেয়ার করে ইসরাত জাহান নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘মসনদ হারাতে বসে ট্রাম্প পাগল হয়ে গেছে, তার মাথায় পানি ঢেলে ঠাণ্ডা করা হোক। পরাজয় ঠেকাতে শেষে আইনি পথ খুঁজছে, তবে শেষ রক্ষা হবে না।’ মাসুদুর রহমান নামে আরেকজন লিখেছেন, ‘২০০০ সালের নির্বাচনের মতো জর্জ ডব্লিউ বুশ হতে চেয়ে লাভ নাই। কাজ হবে না আদালতে গিয়ে; মাথা ঠাণ্ডা করো মি. প্রেসিডেন্ট।সুইটি খানম নামে একজন লিখেছেন, ‘ট্রাম্পের জন্য খারাপ লাগছে বেচারির দ্বিতীয়বারের প্রেসিডেন্ট হওয়া বুঝি আর হচ্ছে না। এসময় তাকে যেখানে তার বউ মাথায় পানি ঢালবে সেখানে এরা কারা। মানতে পারছি না।’ ভাইরাল হওয়া ছবিটি নিয়ে রজিবুল হাসান নামে আরেকজন ফেসবুকে লিখেছেন, ‘আহারে ট্রাম্প, মাথা ঠাণ্ডা করো। এই সময় গরম হয়ে লাভ নাই। তোমার ক্ষমতার বাহাদুরি শেষ। অনেক করছেন- এবার অফ যান।’

মোশাররফ হোসেন নামে একজন লিখেছেন, ‘এই রকম দুঃসময়ে থাকা ট্রাম্পকে নিয়ে মজা করা ঠিক না। পুরনো ছবি নিয়ে তাকে ট্রল করা হচ্ছে। এইটাতো ২০১৪ সালের ছবি। তিনি যাইহোক বিশ্ব নেতা হিসেবে মাতিয়ে রাখতেন আমাদের।’ রবিন বাহার নামে আরেকজন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ট্রাম্পের অতি উৎসাহই তাকে পতনে ঠেলে দিয়েছে। তিনি করোনা নিয়ে যে রসিকতা মার্কিনিদের সাথে করেছেন, তা এখন ভোটে হেরে নিজেই টের পাচ্ছেন।’উল্লেখ্য, বর্তমানে ফেসবুকে ট্রাম্পের মাথায় পানি ঢালার ভাইরাল হওয়া ছবিটি ২০১৪ সালের। এটা মূলত আইস বাকেট চ্যালেঞ্জ, যা স্থিরচিত্র নয় একটি ভিডিও। যেখানে দুইজন নারী ট্রাম্পের সাথে এই চ্যালেঞ্জে অংশ নেন। ২০১৪ সালের ২৯ আগস্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার দুই বছর আগেই- এই চ্যালেঞ্জ ক্যাম্পেইন করেন। যা তিনি তার সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করেন।

সূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×