somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আপেক্ষিক মানুষ
লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

খুঁটিনাটি মৌলিক বিজ্ঞান। পর্ব-২

১৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-১
গর্ত খুঁড়ে কি আমেরিকা যাওয়া সম্ভব?
ক্লাশ সিক্স/সেভেনে পড়া কালিন সময়ে আমার মনে প্রশ্ন জাগত যে বাংলাদেশের বিপরীত প্রান্তে নাকি আমেরিকা। তাহলে এত টাকা পয়সা খরচ করে ভিসা পাসপোর্ট করে আমেরিকা যাওয়ার কি দরকার? নিজের বাড়ির সুবিধামত কোন জায়গায় গর্ত খুঁড়ে পুরো পৃথিবীকে যদি ফুটো করে দেওয়া যায় তাহলেইতো একটা লাফ দিয়ে চলে যাব আমেরিকা! তারপর আবার প্রশ্ন জাগত, আচ্ছা লাফ দিয়ে আমেরিকা গেলে আগে পা বেরোবে না মাথা! এইসব প্রশ্ন নিয়েই স্কুল জীবন শেষ করা।
এবার আসি মুল আলোচনায়। এখন কথা হল আমরা কোন উচু স্থান থেকে লাফ দিলে নিচে পরে কেন? অথবা আম নিচে পরে কেন? উপরে ঢিল ছুড়লে নিচে পরে কেন? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় স্যার নিউটনের আপেল তত্ত্ব দিয়ে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র নির্দিষ্ট সীমার মধ্যে সকল বস্তুকে আকর্ষন করে। একে অভিকর্ষ বলে। একে ইংরেজিতে gravity বলে। এই gravity এর মান ৯.৮ মিটার প্রতি বর্গ সেকেন্ডে। পৃথিবী যেহেতু গোল, সেহেতু পৃথিবীর প্রত্যেক স্থানের বিপরীত স্থান আছে। একে প্রতিপাদ স্থান বলে। বাংলাদেশের প্রতিপাদ স্থান প্রশান্ত মহাসাগরের আমেরিকা সীমানার কোন স্থান। আমি এখন সাগর নিয়ে আলোচনায় যাব না। ধরুন আপনার বাড়ির প্রতিপাদ স্থান নিউইয়র্ক সিটি। আপনি ঘরের পেছনে একটা গর্ত খুড়লেন আমেরিকা যাবেন বলে। ধরুন আপনি পৃথিবীর অভ্যন্তরের সকল উত্তপ্ত লাভাকে কোন ভাবে এড়িয়ে একটি বিশাল গর্ত খুড়ে ফেললেন। গর্ত এত বিশাল হল যে পুরো পৃথিবীকেই ফুটো করে দিলো। আপনি এবার ব্যাগপত্র গুছিয়ে পরিবারের কাছে বিদায় নিয়ে আল্লা আল্লা করে চোখ মুখ বুজে দিলেন লাফ। এখন আপনি কি নিউইয়র্ক পৌছে যাবেন? আপনার পা আগে নিউইয়র্ক যাবে না মাথা আগে যাবে? এই প্রশ্নের উত্তর হল আপনি নিউইয়র্ক যেতেই পারবেন না। কারন আপনি gravity এর টানে পৃথিবীর কেন্দ্র অতিক্রম করে গেলেন, কিন্তু আপনি যখন নিউইয়র্কের পথে তখন পৃথিবীর gravity আপনাকে আবার নিজের দিকে টানবে। আপনাকে অনেক্টা ইয়ো ইয়োর মত লাগবে। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে gravity শুন্য (কেন শুন্য তা পরে আলোচনা হবে)। তাই কেন্দ্রে পৃথিবী আপনাকে কোন আকর্ষন করবে না। আপনি স্থির থাকবেন। তখন আপনার ওজন শুন্য হবে। এরপর আপনি যখন কেন্দ্র ছেড়ে নিউইয়র্ক যেতে চাইবেন তখন ইয়ো ইয়োর মত আপনাকে নিজের দিকে টানবে অর্থাৎ যেতে দিবে না। আবার বাড়ি ফিরতে চাইলেও ফিরতে পারবেন না!
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৮ রাত ১১:২২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×