ফটো তুলতে পারিনা বললেই চলে। তাও বাবা নতুন মোবাইলটা কিনে দেয়া আর পরিক্ষা শেষে বাড়ি আসায় মনে একটু সুড়সুড়ি দিয়ে উঠল যে কিছু ফটো তুলে দেখি কেমন হয়।
জানালার ধারে বসে আছি। হঠাৎ চোখে পড়ল একটা পিপড়া জানালার গ্রিলের পাশ দিয়ে হেটে যাচ্ছে। ভাবলাম দেখিতো এই পিচ্চিটার একটা ফটো তুলে কেমন হয়। তারপর মোবাইলের HDR মোড অন করে কয়েকটা ফটো তুলে ফেললাম। তারপর মনের সুড়সুড়িটা আরেকটু বেড়ে গেল। গতকাল নানুবাড়িতে গিয়েছিলাম সেখানেও বাড়ির ছাদ আর পাশের খেলার মাঠ থেকেও কয়েকটা ফটো তুলে ফেললাম।
জানি ফটো গুলো অখাদ্য, তাও আপনাদের দেখালাম। মনের সুড়সুড়ি বলে কথা!
মরচে পরা জানালা


পিপড়াটার প্রেমে পরে গেছিলাম!
নানু বাড়ির ছাদ


বৃষ্টি ভেজা ঘাস







Device: Xiaomi redmi 5a

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


