somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পালানো

০৪ ঠা জুন, ২০০৬ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইসব... একটা চাকরি হয়েছে ।

থাইল্যান্ডে।

চলে যাবো কয়দিন পরই। একটা আশা মিশ্রিত ভালোলাগা তো আছেই। আছে নির্ভার ঘুমের একটা আলাদা শান্তি. . . জীবন টা যে একটু সুস্থির হচেছ। যদিও মাসখানেক এখনও বাকি ব্যাগ গোছাতে, অদ্ভুত আরেকটা ইমোশনের সাথে পরিচিত হচ্ছি।

একটা সংকোচ . .
একটা মন খারাপ . . .
একটা পালাই পালাই ভাবের নিচু ইমোশন . . .

একই সাথে অসম্ভব পেট পোড়া। এখন থেকেই কিছু জিনিস অসম্ভব মিস করতে থাকা। আমার সবচেয়ে পছন্দের কিছু মানুষ, কিছু জড় বস্তু ( যারা অনেকে আমার কাছে অসম্ভব ব্যক্তিত্ব ধারী , অনেক রক্ত মাংসের মানুষের চেয়েও ), আর কিছু যায়গা।

আমি অনেক দিনের জন্য যাচ্ছি .. আর যাওয়াটা অনেকটাই যেহেতু ক্যারিয়ারের ( সোজা কখায় পেটের তাগিদে ) সাথে জোড়া . . খুব একটা আনন্দময় নয়।

আমি শুরুতেই মিস করবো আমার আনুজ রক্ত কে। আমাকে যে প্রতিদিন শেখায়।

আমি মিস করবো আমার বাবা মাকে। বাবার সাথে রাতের খবর দেখে ফালতু আলাপ আর মাকে কম্পিউটার আর যত সব রদ্দি গ্যাজেট দেখিয়ে আনন্দ পাওয়া। মিস করবো প্রতিদিন দশ বার তাদের সালাম দেয়া। মিস করবো প্রতিদিন অফিসে যাবার আগে মায়ের দোয়া নেয়া।

আমি মিস করবো আমার পরী কে। অ. . .নে . . .ক ।

আমি মিসকরবো আমার বুড়ো কে। আমার ভাঙা গাড়ি . . .যাকে আমি মনে করি আমার সবচেয়ে ভাল বন্ধু আর আমার কনফিদান্ত।

মিস করবো আমার অসমভব ভাল বন্ধুকে । যার চশমা পড়া বড় দুটি চোখ দিয়ে আমার দিকে তাকানো আমি চাতকের মতো প্রতীক্ষা করি। একটা সিম্পল "এক্সকিউজ মি" আমার সবচে মন খারাপ করা দিনটিকেও ভাল করে দেয়।

মিস করবো একটা চৌরাস্তার মোড়ের 3 বছর বয়সী এক পিচ্চি ফুল বেচনে ওয়ালির গাড়ি পরিস্কার করা। ওর সাথে দুইটা লাইন কথা বলা। আমার হাঁটুতে ওর ছোট্ট হাতের ছোঁয়া।

মিস করবো শুকনো একটা নদীর ধারে এক চিলতে একটা বালু ঘাস জায়গা। ওখানের বাতাসের আমার চুল নিয়ে খেলা।

মিস করবো আমার টিনের ছাদে বৃস্টির ঝমঝমানি।

মিস করবো মোড়ের সেই পিচ্চি হোটেল টা। যেখানে আমি এক গর্বিত কাস্টমার;কারন গত দুই বছর একবারও টেবিলে বসে অর্ডার দিতে হয়নি। ওরা জানতো আমি কি চাইবো ... সবসময়।

মিস করবো ক্যাম্পাসে মাঝে মাঝে ফিরে যাওয়া। চেনা ছোট কিছু মানুষের চেনা চাহনি।

মিস করবো আমার ঘরের জানালা দিয়ে জবা গাছের ফাঁক দিয়ে সূর্য ওঠা দেখা।

সবচেয়ে মিস করবো নিজেকে। আমার প্রতিদিনের পিচ্চি সংগ্রাম গুলোকে।

টাকা বাঁচানো। ঢেকি গেলা। বুলেটের মতো ছুটে চলা।

মিস করবো রাজারবাগের জোনাকী হলের সামনে রাত দুটোয় পরোটা আর ডিম ভাজা খাওয়া।

তবুও আমি যাবো। যাবো নিজের জন্য । পালাবো সব থেকে।

মন ভালো থাকার কথা।

থাকছে না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৬ বিকাল ৫:৪৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×