somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্স মেন : সবাই যেটা দেখেনা

০৪ ঠা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতকর্ীকরণ ঃ "যারা কমিক বলতে বোঝেন চাচা চৌধুরি বা যারা কমিক বলতে বাচ্চাদের কল্পনা নিয়ে রঙের খেলা মনে করেন, তাদের এই পোস্ট পড়ার দরকার নেই।"

আমার বাচ্চা কাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় কমিক সিরিজ গুলোর একটা হচ্ছে গিয়ে এক্স মেন। একশোর উপর পড়েছি ( জয় বাবা পিয়ার টু পিয়ার সফটওয়্যার) সব গুলো মুভি আর বেশির ভাগ এনিমেটেড সিরিজ দেখেছি।

মানছি এনভায়রনমেন্ট টা হল গিয়ে খুবই কল্পনা প্রসূত। কিন্তু সবসময় এই সিরিজ নিয়ে যে ব্যাপারটা আমাকে আলোড়িত করেছে, তা হল সামাজিক কিছ জটিল বিষয় নিয়ে কত সহজেই না এর লেখক আর আঁকিয়েরা কথা বলেছেন।

এক্স মেন রা হল এভুলিউশনের নেক্সট বড় লাফ। মানবজাতির মিউটেটেড বিবর্তন। একক জন একেক ক্ষমতার আধিকারি। সাধারন পানির নিচে শ্বাস নেয়া থেকে শুরু করে আগুন ছোঁড়া পর্যন্ত।

জাস্ট দেখে শেষ করলাম সিরিজের শেষ ছবি... কদিন আগে বের হওয়া X-Men: The last Stand। ছবিটি কেমন সে প্রসংগে পরে আসি . . .ছবিটি কিছু অসম্ভব সুন্দর ভাবার খোরাক দিয়েছে। তাই লিখছি।

আপনি মিউট্যান্ট । আপনার প্রতিবেশি রা সবাই হিউম্যান। সবাই আপনার দিকে বাঁকা চোখে তাকায়।
সমাজে মিশে যাওয়া আপনার জন্যে কঠিন। এখন যদি প্রকাশ হয়.. এক আশ্চর্য দাওয়াই বের হয়েছে . . এক বার নিলেই আপনি সাধারন। আপনার স্বকীয়তা শেষ , কিন্তু আপনি মিশে যেতে পারবেন সাধারনের ভিড়ে।

এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সিদ্ধান্ত নেবেন? স্বকীয়তা আপনার জন্য বড়, নাকি সমাজে মিশে যাওয়া? মিউট্যান্ট সাবজেক্টটা দিয়ে আজকের সমাজের এথনিক টেনশনের কি সুন্দর উপস্থাপনা!!

তবে এক্স মেন সবসময়ই কঠিন ইসু্য গুলো নিয়ে কথা বলেছে।

ROGUE এর কথাই ধরুন। সে যাকে ছোঁবে, তার ক্ষমতা সে আপন করে নিতে পারে। কিন্তু তা অপর জনকে নিঃশেষ করেই। সে তাই তার ভালবাসার মানুষটিকে ছঁতে পারেনা , কাছে যেতে পারেনা। এক্স মেন ইউনিভার্স এখানে কি দেখাচ্ছে এইডস এর প্রচ্ছন্ন ইংিগত ?

ভাই পুলিশকে জানিয়ে দিচ্ছে সহোদরের মউিট্যাসি। এখানে এলো হোমোফোবিয়া।

সাধারন সবচেয়ে অমিনাস সত্য টা তো সবার উপরেই। আমরা সবাই স্বতন্ত্র সবাই অনন্য।এককে জনের ক্ষমতাটাও তাই একেক রকম।

এক্সমেন দেখিয়েছে আথরিটেরিয়ান রেজিমের বাড়াবাড়ি আর রাজনীতিবিদ দের জীবন নিয়ে ছিনিমিনি খেলা।

দেখিয়েছে এক সমাজের মধ্যে ডাইভার্সিটি আর উপসংস্কৃতিকেও।

কমিক বলে তাই হাসার অবকাশ এখানে কম। ছায়াছবির একশন সিকোয়েনেসর কথা ভুলে যান। সভ্যতার শুরু থেকেইে ভালো আর মন্দের সংঘাত উঠে এসেছে সাহিত্যে। এক্সমেন এর ব্যতিক্রম নয়।

হ্যা আমি সেই দলে, যারা কমিককে সাহিত্য হিসেবে দাম দেয়। বলতে চায় এটিও নভেল, গ্রাফিক নভেল।

ছবিটা ভাল হল না হল তাতো পরের ব্যাপার। এই সব প্রচ্ছন্ন কিন্তু খুবই সত্য সমস্যা গুলো তুলে আনার জন্য তাই এক্সমেন প্রশংসার প্রাপ্য।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন ভালো না

লিখেছেন সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭



চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।

সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

×