somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ইঞ্জিনিয়ারিং পার্ট০১

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল, বর্তমান সময়ের একটা নিত্য প্রয়োজনীয় পন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই সব বড় বড় আকৃতির ডেগা সেটের কথা। কি ছিল তাতে, প্রিয়জনকে মনে পড়লে একটা মিসকল কিংবা মেসেজ আর খুব প্রয়োজন হলে গ্রামীন ফোনের ৬.৯০ টাকা রেটে কথা বলা। শুধু কল রেট নয় মোবাইল এর দামও ছিল খুব চড়া। ৬০০০-৭০০০ টাকা, আর একটু ভাল কিনতে হলে লাগবে দশ হাজারের উপরে। আমার এক মামা সম্পর্কে হয়, সেই সময়ে সৌদি থেকে একটা মোবাইল আনলেন দাম পড়েছে প্রায় ২০,০০০ টাকার মত। বাড়তি সুবিধা শুধু এটুকুই পেলাম ২ মিনিটের রেকর্ডিং। কিছুদিন বাদে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, নতুন প্রজন্মের কাছে বলব এসব ইতিহাস হয়তো তারা হেসে উঠবে কিংবা গভীর ধ্যানে কিছু সময় ভেবে উঠে বলবে তুমি আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলছ নাতো। যাই হোক, সময়ের সাথে সাথে আপডেট হয়েছে মোবাইল এর আকার, স্টাইল আর কার্যকারিতা। যেমন: সাদাকালো মোবাইলের পরিবর্তে এখন ব্যবহৃত হচ্ছে কালার, স্ক্রিন টাচ আর ফোল্ডিং। পাশাপাশি পরিবর্তন এসেছে মাল্টিমিডিয়া জগতেও। মোবাইল যেন এখন আর শুধুমাত্র কথা বলার যন্ত্র নয় এটা একটা মিনি কম্পিউটার।

এবার আসল কথায় আসি, খুব কম দামে পাওয়া যায় বলে এখন হাতে হাতে মোবাইল। নষ্ট হওয়ার সম্ভাবনাও তাই অনেক বেশি। যদি মেরামত করতে দোকানে নিয়ে যান যেকোন সমস্যার সমাধানে বলবে কমপক্ষে একশ টাকা লাগবে উপরে তো আপনার সেট বুঝে। তবে এমন কিছু সমস্যা আছে যেগুলো আপনি নিজেই ঠিক করতে পারেন।

যাই হোক কাজের কথায় আসি। আমি একসময় মাত্র ১,০০০ টাকায় কম্পিউটার + মোবাইল সার্ভিসিং শিখি। কম্পিউটার বলতে মোবাইল মেমরী কার্ডে গান লোড, ফোল্ডার কপি-পেষ্ট। আর মোবাইল সর্ভিসিং শিখে একটা বাজারে নিজস্ব দোকানে বসি। আসলে তখন নিজের প্রয়োজনে আস্তে আস্তে কম্পিউটার শেখা। আমি স্বীকার করছি এখনো কম্পিউটার শিখছি। আসলে এই মোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখার কোন ইচ্ছা আমার ছিল না। গত ২-৩ দিন আগে আমার মোবাইল ফোনটা পানিতে পরে যায়। নিজের কাজ করার অভ্যাস না থাকায় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সার্ভিসিং সেন্টারে যেতে হয়েছিল। তাই সিদ্ধান্ত নেই আমার বন্ধদের যাতে অযথা টাকা খরচ না হয় তার জন্য একটা হলেও পোষ্ট দেবঃ

যাই হোক অনেক কথা বললাম, এ পর্বে আর তেমন কোন সমস্যা নিয়ে আলোচনা করতে পারলাম না। তারপরেও একটি ছোট্ট সমস্যার সমাধান নিয়ে বলছি, তানাহলেতো বলবেন ভাই শুধু কতক্ষন ধরে পেঁচালই পুটল কাজের নামে ঠন ঠন।

সমস্যা: মোবাইল সেটের ডিসপ্লেতে দেখায় “Insert Sim”

সমাধান: প্রথমে দেখুন ভেতরে সিমকার্ড আছে কিনা। যদি থেকে থাকে তবে সিমকার্ড খুলে এর সংযোগ স্থল এবং সেটের সিমকার্ড সকেট টিসু দিয়ে ভালভাবে মুছুন। থিনার এর পরিবর্তে প্রোয়েজনে বাসাবাড়িতে থাকা স্যাভলন কিংবা অন্যান্য পরিস্কারক দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি না যায় সিপিইউ টার্মিনালে তাপ দিন। তাতেও যদি কাজ না হয় অনুমান করতে পারেন সিম আইসি তে সমস্যা আছে। এজন্য যদি পারেন মোবাইল সেট টা খুলে সিমকার্ড সংযোগ স্থলের পাশের ছোট্ট একটা আইসি আছে ওটাতে তাপ দিন (হেয়ার ড্রাই হলেও চলবে) এতে আশা করি সমস্যা সমাধান হবে বলে আশা করি।
ধন্যবাদ সকলকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×