somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবাকে শিঁকলে বেঁধে রাখল এক কুলঙ্গার সন্তান

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবাকে শিঁকলে বেঁধে রাখল এক কুলঙ্গার সন্তান। নিমর্ম এ ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরে। কুলঙ্গার ছেলে সুরেশ শেট্টি ও ছেলের বউ কল্পনা নির্মম এ ঘটনার হোতা।

বুধবার, ব্যাঙ্গালুরে পুলিশ সে বাড়ির ছাদ থেকে বৃদ্ধ বাবাকে উদ্ধার করলে বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যে বাবা শৈশবকালে প্রিয় সন্তানের হাতের আঙ্গুল ধরে হাটতে শিখেয়েছে। আজ সেই বাবাকে বোঝা মনে করে ছাদে লোহার শিঁকল দিয়ে বেঁধে রাখল বাবার প্রিয় সন্তানটি। জনসম্মুখে জানাজানির পর গর্ব করে সেই ছেলে ও ছেলের বউ বলে, আমরা তাকে তিনবেলা খেতে দিই। শুধুমাত্র ঘর নোংরা করার কারণে সকালে গোসল করিয়ে সারাদিন ছাদে বেঁধে রাখি।

বৃদ্ধ বাবার পায়ে শেকল বেঁধে বাড়ির ছাদে আটকে রেখেছেন সুরেশ। এটা একদিনের ঘটনা নয়, নিত্য দিনের ঘটনা এটি।

উদ্ধারের পর বৃদ্ধ বাবাকে স্থানীয় টেলিভিশনের পর্দায় নিয়ে আসা হয়। কষ্ট বুকে নিয়ে বৃদ্ধ বাবা কেবল বলেন, ছেলেরা আমাকে আজ বেঁধে রেখেছে, তারা আমাকে ভাত দিয়েছে। এ কথা বলার সময় বাবার চোখে পানি ছিল না। কেননা চোখের পানি তাঁর শেষ হয়ে গেছে। এ ঘটনা জানাজানির পর তাঁর চোখে মুখে আরো আতংক। এবার না ছেলে ও ছেলের বউ বাড়ি থেকেই বের করে দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী একজন ফোন করে বিষয়টি সম্পর্কে পুলিশকে অবগত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে বৃদ্ধ ব্যক্তিতে উদ্ধার করে। তখন তিনি ছাদ সংলগ্ন একটি পানির ট্যাঙ্কির নিচে হামাগুড়ি দিয়ে ঢুকে যান। শেকলে বাঁধা অবস্থায় হাঁটু মুড়ে মলিন বস্তার উপর শুয়েছিলেন। পাশে ছিল খালি একটি প্লেট। উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে।

বিষয়টি সম্পর্কে ছেলে সুরেশ শেট্টিকে জেরা করা হলে তিনি বলেন, বাবা ঘর নোংরা করে ফেলেন বলেই তাকে ছাদে শেকল দিয়ে আটকে রাখা হয়েছে। প্রতিদিন সকালে তাকে সেখানে আটকে রাখা হয়, সন্ধ্যায় ঘরের ভেতরে আনা হয়।

সুরেশ আরও বলেন, আমরা তাকে দিনে তিন বেলা খেতে দিয়েছি। দিনের শুরুতেই তাকে গোসলও করানো হয়। পুত্রবধূ কল্পনা বলেন, শ্বশুড়মশাইকে তার নিজের ভালোর জন্যই উপরে আটকে রাখা হয়। তিনি অনেকসময়ই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পুরো ঘর নোংরা করে ফেলেন।

শেকল দিয়ে আটকে রাখা প্রসঙ্গে সুরেশ বলেন, ছাদ থেকে পড়ে যাবার ভয়েই আমরা তাকে আটকে রেখেছি। ছয়মাস আগে তিনি ছাদ থেকে আরেকটি বাসায় পড়ে গিয়েছিলেন।

পুলিশ জানায়, ছেলে সুরেশ শেট্টির বিরুদ্ধে অবৈধভাবে আটক করে রাখাসহ শারীরিক লাঞ্ছনার অভিযোগে মামলা করা হতে পারে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×