somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা জন ক্যালহুনের ইঁদুর হয়ে গেছি!!!

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের প্রধান সমস্যা কি জানেন?

আমি, আপনি। মানে জনসংখ্যা। আরেকটু ক্লিয়ার করে বললে, মাত্রাতিরিক্ত জনসংখ্যা। এটা হল Cause, আর effect গুলো এখন দৃশ্যমান।

Everything is connected!!

বেশি জনসংখ্যার কারনে in the first place মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। দিনের পর দিন সেটা পূরণ না হওয়াতে হতাশা বাড়ছে মানুষের ভিতর আর সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে নৈতিকতা, বেড়েছে আত্মকেন্দ্রিকতা- অরাজকতা। অভাব যেখানে সীমাহীন, নৈতিকতা সেখানে পরাজিত সৈনিক।

এর সাথে সাথেই চলে এসেছে দুর্নীতি। নিজে একটু ভাল থাকার জন্য যে যেভাবে পারছে সেভাবেই আখের গোছাতে চাচ্ছে। নিজের ভবিষ্যৎ এর জন্য অন্যের পা চাটতে হবে, আচ্ছা চাটলাম। যার পা চাটছি সে বলছে অমুককে মারতে হবে, আমার সাথে তার শত্রুতা না থাকলেও চ্যালাকাঠ দিয়ে ক্যামেরার সামনে হলেও তারে পিটালাম। কারন ওই ভবিষ্যৎ এর নিরাপত্তা। এত এত মানুষের ভীড়ে নিজেরটা গুছিয়ে নেয়া, by hook or by crook.

আর এই দাপুটে অত্যাচারী মানুষের কারণে অপেক্ষাকৃত দুর্বল লোকেরা মানসিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে সমাজ থেকে। কিন্তু কিসের বিনিময়ে!? Immense psychological cost এর বিনিময়ে। শারীরিকভাবে এরা বেচে থাকে বটে, কিন্তু মানসিকভাবে এতই বিপর্যস্ত হয়ে পড়ে যে কিছুতেই আর কিছু আসে কিংবা যায় না। মনোভাব হয়ে যায়, যা ইচ্ছা ঘটুক আমার কি!! এ অবস্থা আর বদলাবে না!!

আরও একটা ব্যাপার আছে এখানে। সেটা হল Pathological togetherness!! একটা নির্দিষ্ট জায়গার আশেপাশে গুটিসুটি মেরে হলেও একসাথে থাকার একটা অসুস্থ মানসিকতা আছে আমাদের। এই সুযোগটাকে কাজে লাগিয়ে শাসকেরা সেই নির্দিষ্ট জায়গাকে ঘিরে একটা কুৎসিত রাজত্ব কায়েম করেছে দুর্নীতি আর অরাজকতার। আর আপনি আমিও ঘুটি হয়ে গেছি এখন। বেরুনোর রাস্তা পাচ্ছি না। ক্রমান্বয়ে সব পথ বন্ধ হয়ে দুটি রাস্তাই থাকছে আমাদের সামনে। হয় সবকিছু মেনে নিয়ে মানসিকভাবে মারা যাও, অথবা নিজেই খারাপ হয়ে আখের গোছানো শুরু কর।

মানুষ মরলেও কারও গায়ে লাগে না এখন। কারণ লোকের জীবনের দাম এখন আর কারও কাছে নেই। এত এত মানুষ চারিদিকে। মানতে না চাইলেও এটাই ব্রুটাল ট্রুথ। শান্তিপূর্ণ বসবাস ও বিচরণের জন্য প্রয়োজনীয় জায়গার তুলনায় জনসংখ্যা অত্যধিক বেশি হয়ে গেলে মানুষের সামগ্রিক আচরণগত বিপর্যয় ঘটে। সাইকোলজির ভাষায় যাকে বলে Behavioral sink. জনঘনত্ব বাড়ার একটা পর্যায়ে মানুষের আচরণগত বিপর্যয় এমন মারাত্মকভাবে পাকাপোক্ত হয়ে যায় যে তারা শান্তিপূর্ণভাবে মিলেমিশে বাস করার সামর্থ্য স্থায়ীভাবে হারিয়ে ফেলে।

আমরা ক্রমান্বয়ে সেদিকে অগ্রসর হচ্ছি। সরকারও জানে যে একমাত্র ভোটের সময় হেড কাউন্ট ছাড়া বাকিটা সময় দেশের জনসংখ্যা তাদের জন্য বোঝা। তাই সড়ক দুর্ঘটনায় হাজার হাজার লোক মরলেও টনক নড়ে না, লঞ্চ ডুবলেও না, বিল্ডিং ধ্বসলেও না, গাড়ি চাপায় হাত হারালেও না, ধর্ষণ হলেও না, রাজনৈতিক দলের নেতারা সাধারণদের মারলেও না!!

আর আমরা বোধহয় অলরেডি মানসিকভাবে মৃত!! সকালে উঠছি, রাতে ঘুমাচ্ছি। পৃথিবী ঘুরছে। সুর্য উঠছে, অস্তও যাচ্ছে। জন্ম নিয়েছি, মারাও যাব।

মার্কিন সমাজবিজ্ঞানী জন ক্যালহুন ইঁদুর নিয়ে একটা গবেষণা করেছিলেন। তার রেজাল্ট এর সাথে আমাদের দেশের বর্তমান অবস্থার বিস্ময়কর মিল রয়েছে!!
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×