somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের ও লেজ হয় !!!!!!!!!!!?

০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সংগ্রহিত)

খুশি হলেই নাকি ছোট্ট মেয়েটা টুকটুক করে লেজ নাড়ত। বাবার ভালোই লাগতো; কিন্তু লোকলজ্জা ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাসপাতালে গিয়ে লেজটা কাটিয়ে আসতে হলো।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ওই তিন মাসের মেয়েটিই শুধু নয়। পশ্চিম মেদিনীপুরের একটি, বাঁকুড়ার দুটি এবং হাওড়ার এক ছোট্ট ছেলেরও নাকি লেজ ছিল।

বিহারের গোপালগঞ্জেও নাকি জন্মেছিল এমন এক খুদে মানবসন্তান। তাদের সবারই বয়স তিনদিন থেকে দুই বছর।

তবে এই শিশুগুলো লেজ নাড়াতে পারতো না। হলিউডে জেমস ক্যামেরনের ‘অবতার’ সিনেমায়ও লম্বা লেজ দুলিয়ে ঘুরে বেড়াত কল্পদুনিয়ার বাসিন্দারা; কিন্তু এই ছয় শিশু মোটেই কল্পনা নয়, বাস্তব।


ডারউইনের বিবর্তন তত্ত্বকে একটু পাশ কাটিয়ে তারা পৃথিবীতে এসে পড়েছে মানবশরীর থেকে বিলুপ্ত হওয়া এক অঙ্গ নিয়ে।

গত দুই বছরে লেজযুক্ত এই ছয় শিশুকে খুঁজে পেয়েছেন ভারতের নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা। জানা যায়, চিকিৎসকরা এদের মধ্যে পাঁচজনের শরীরে অস্ত্রোপচার করে লেজ বাদ দিয়েছেন।



একটি শিশুর বাড়ির লোক অস্ত্রোপচারে রাজি হননি। তাদের কাছে লেজওয়ালা শিশু মানে সাক্ষাৎ হনুমানের অবতার! তাকে বিভিন্ন মেলায় দেখিয়ে টাকা রোজগার করেন শিশুটির বাবা-মা।

১৮৮৪ সালের পর থেকে ‘ওয়ার্ল্ড মেডিকেল লিটারেচার’-এ লেজযুক্ত ২৩টি শিশুর কথা লেখা ছিল। কিছু দিন আগেই ‘জার্নাল অব ইন্ডিয়ান এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস’-এ ওই ছয় শিশুকে নিয়ে লেখা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণা করেছেন পশ্চিমবঙ্গের নীলরতনের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান বিশ্বনাথ মুখোপাধ্যায়, চিকিৎসক রামমোহন শুক্লা, কার্তিকচন্দ্র ম ল এবং এসএসকেএম হাসপাতালের প্যাথোলজি বিভাগের মধুমিতা মুখোপাধ্যায়।

তার পরই লন্ডনের ‘ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’ থেকে ওই গবেষণার রিপোর্ট এবং ছয় শিশুর লেজের ছবি চেয়ে পাঠানো হয়েছে। ওই সংস্থার মলিকিউলার ও ক্লিনিক্যাল জেনেটিক্স বিভাগের প্রধান মাইকেল ডেরাইটসার জানান, মানবদেহে ভ্রƒণ অবস্থায় প্রথম কয়েক দিন লেজের অস্তিত্ব থাকলেও তার পর তা আর দেখা যায় না; কিন্তু হাতে গোনা কিছু মানুষের শরীরে গঠনগত অসঙ্গতি হিসেবে তা থেকে যায়।

ওই ভারতের ওই ছয় মানবশিশুর লেজসহ বিরল ছবিগুলো তারা লাইব্রেরিতে রেখে দিতে চান। নীলরতন হাসপাতালের বিভাগীয় প্রধান বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান, বছর দুয়েক আগে লেজ নিয়ে হাসপাতালে পরপর দুটি শিশু জন্মায়। তারপরই তারা এ ধরনের শিশুদের একটা ডেটাবেস তৈরির কাজ শুরু করেন এবং লেজ কাটানোরও ব্যবস্থা করা হয়। বিশ্বনাথ বলেন, ‘বাবা-মায়েরা কেউ সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন, কেউ সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন। কারণ তারা সকলেই নিম্নবিত্ত পরিবারের এবং অল্পশিক্ষিত। এছাড়া লেজের সঙ্গে কিছু বিশ্বাস বা ধারণাও জড়িয়ে ছিল।সংগ্রহিত)



খুশি হলেই নাকি ছোট্ট মেয়েটা টুকটুক করে লেজ নাড়ত। বাবার ভালোই লাগতো; কিন্তু লোকলজ্জা ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাসপাতালে গিয়ে লেজটা কাটিয়ে আসতে হলো।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ওই তিন মাসের মেয়েটিই শুধু নয়। পশ্চিম মেদিনীপুরের একটি, বাঁকুড়ার দুটি এবং হাওড়ার এক ছোট্ট ছেলেরও নাকি লেজ ছিল।

বিহারের গোপালগঞ্জেও নাকি জন্মেছিল এমন এক খুদে মানবসন্তান। তাদের সবারই বয়স তিনদিন থেকে দুই বছর।

তবে এই শিশুগুলো লেজ নাড়াতে পারতো না। হলিউডে জেমস ক্যামেরনের ‘অবতার’ সিনেমায়ও লম্বা লেজ দুলিয়ে ঘুরে বেড়াত কল্পদুনিয়ার বাসিন্দারা; কিন্তু এই ছয় শিশু মোটেই কল্পনা নয়, বাস্তব।

ডারউইনের বিবর্তন তত্ত্বকে একটু পাশ কাটিয়ে তারা পৃথিবীতে এসে পড়েছে মানবশরীর থেকে বিলুপ্ত হওয়া এক অঙ্গ নিয়ে।

গত দুই বছরে লেজযুক্ত এই ছয় শিশুকে খুঁজে পেয়েছেন ভারতের নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা। জানা যায়, চিকিৎসকরা এদের মধ্যে পাঁচজনের শরীরে অস্ত্রোপচার করে লেজ বাদ দিয়েছেন।

একটি শিশুর বাড়ির লোক অস্ত্রোপচারে রাজি হননি। তাদের কাছে লেজওয়ালা শিশু মানে সাক্ষাৎ হনুমানের অবতার! তাকে বিভিন্ন মেলায় দেখিয়ে টাকা রোজগার করেন শিশুটির বাবা-মা।

১৮৮৪ সালের পর থেকে ‘ওয়ার্ল্ড মেডিকেল লিটারেচার’-এ লেজযুক্ত ২৩টি শিশুর কথা লেখা ছিল। কিছু দিন আগেই ‘জার্নাল অব ইন্ডিয়ান এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস’-এ ওই ছয় শিশুকে নিয়ে লেখা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণা করেছেন পশ্চিমবঙ্গের নীলরতনের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান বিশ্বনাথ মুখোপাধ্যায়, চিকিৎসক রামমোহন শুক্লা, কার্তিকচন্দ্র ম ল এবং এসএসকেএম হাসপাতালের প্যাথোলজি বিভাগের মধুমিতা মুখোপাধ্যায়।

তার পরই লন্ডনের ‘ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’ থেকে ওই গবেষণার রিপোর্ট এবং ছয় শিশুর লেজের ছবি চেয়ে পাঠানো হয়েছে। ওই সংস্থার মলিকিউলার ও ক্লিনিক্যাল জেনেটিক্স বিভাগের প্রধান মাইকেল ডেরাইটসার জানান, মানবদেহে ভ্রƒণ অবস্থায় প্রথম কয়েক দিন লেজের অস্তিত্ব থাকলেও তার পর তা আর দেখা যায় না; কিন্তু হাতে গোনা কিছু মানুষের শরীরে গঠনগত অসঙ্গতি হিসেবে তা থেকে যায়।

ওই ভারতের ওই ছয় মানবশিশুর লেজসহ বিরল ছবিগুলো তারা লাইব্রেরিতে রেখে দিতে চান। নীলরতন হাসপাতালের বিভাগীয় প্রধান বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান, বছর দুয়েক আগে লেজ নিয়ে হাসপাতালে পরপর দুটি শিশু জন্মায়। তারপরই তারা এ ধরনের শিশুদের একটা ডেটাবেস তৈরির কাজ শুরু করেন এবং লেজ কাটানোরও ব্যবস্থা করা হয়। বিশ্বনাথ বলেন, ‘বাবা-মায়েরা কেউ সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন, কেউ সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন। কারণ তারা সকলেই নিম্নবিত্ত পরিবারের এবং অল্পশিক্ষিত। এছাড়া লেজের সঙ্গে কিছু বিশ্বাস বা ধারণাও জড়িয়ে ছিল

দেখুন:
http://www.creationtips.com/babytail.html
Click This Link
Click This Link
videos:
Click This Link
http://www.youtube.com/watch?v=Nhai7Pv2reM
Click This Link
http://www.youtube.com/watch?v=bBE4xECyVQk
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:৪৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×