somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির জন্যে

১৫ ই মার্চ, ২০১০ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্লোবাল ওয়ার্মিং অথবা যেই কারনেই হোক, এ বছর পৃথিবীর সবথেকে ঠান্ডা এই দেশে খুব একটা শীত পরেনি। খুব একটা শীত পরেনি মানে তাপমাত্রা একবারও -৪০ ডিগ্রীর নিচে যায়নি; সিনিওর সিটিজেনরা মাথা নেড়ে বলাবলি করছেন - "দুনিয়াটার যে কি হচ্ছে এসব? দেখে নিও পৃথেবী ডুবে যেতে খুব বেশী দেরী নেই"। মাঝ মার্চে যখন সাব যিরো অয়াপমাত্রা থাকাটা খুবি স্বাভাবিক, সেখানে আজকে +৫ ডিগ্রী - তুষারের বদলে বাইরে হচ্ছে বৃষ্টি। সকাল ৮টার ক্লাশে সবাই চরম বিরক্ত - বৃষ্টি একটা 'ইয়াকি' জিনিষ X(। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম - সবগুলো পাতাছাড়া নেড়া গাছ ঝুপঝাপ ভিজে যাচ্ছে। সদ্য বরফের নিচ থেকে উঁকি মারা ঘাসগুলো জন্ডিস হলুদ রঙ নিয়ে হিহি করে কাঁপছে। ঘোলা একটা ধূসর আকাশ অনেক অনেক উপর থেকে মেঘ-ছাড়া কুয়াশা নিয়ে ঝুলে আছে। বিষন্ন একটা দৃশ্য (বিষন্ন বানানটা আমার ঠিক মনে নেই - ক্ষমা চাইছি /:))। ছোটোবেলায় দেখা সেই বর্ষার সাথে কতো অমিল! সেই মায়া করা মনখারাপ বৃষ্টিকে খুব মনে পরছে। কালো গাল ফোলানো মেঘ-মাখা সেই আকাশটাকে, সবুজ চকচকে গাছের পাতাগুলোকে, আর ঝুম হয়ে বৃষ্টিতে কাকভেজা হওয়াকে - অনেকদিন পর খুব করে মনে পরে যাচ্ছে। হঠাৎ কাঁধে হাল্কা খোঁচায় ঘুরে তাকালাম ক্লাশমেটের দিকে - "কেমন বুঝলে ফিল্টারিং? এইবার এই কোর্সে ফেল করছি নির্ঘাত"। বললাম, কিচ্ছু শুনিনি- বৃষ্টি দেখছিলাম - আমার প্রিয়। হা করে কিছুক্ষন আমার দিকে চেয়ে থেকে বললো - "তোমাকে দোষ দিছিনা। অটোমেশন ক্লাশে ২ ঘন্টা টানা বসে থাকলে আচ্ছা আচ্ছা আদমীর মাথা আউলায়ে যায়"। একটু হেসে মনে মনে বললাম - তুমি তো আমার বাংলা দেখোনি!!
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×