দবিরের ছেলে কবিরের স্মরণ শক্তি প্রচন্ড ভাল। পাড়া প্রতিবেশি আততিও স্বজন সবাই কবিরের স্মরণ শক্তিতে মুগ্ধ।
কবিরের বয়স বেশি না, ৫/৬ হবে। কবিরকে একদিন ধরলো পাড়া-প্রতিবেশিরা। জানতে চাইলো কি করে সে সব কিছু মনে রাখে। বিশেষ করে ২/৩ বছরে সে কি করেছে তাও মনে আছে।
-এ আর এমন কি, আমার যখন জন্ম হলো ঠিক তখন হাসপাতালে আমাকে দেখে কে কি বললো আমার তো তাও মনে আছে, কবিরের উত্তর।
-তাই নাকি, এতো তোমার স্মরণ শক্তি?
-এ আর এমন কি, আমি যখন আমার মায়ের পেটে তখন আমাকে নিয়ে ডাক্তাররা কি কি বলতো তাও মনে আছে আমার।
প্রতিবেশিরা আরও অবাক-তাই নাকি?
কবিরের উত্তর-এ আর এমনকি, আমার জন্মের আগের কথাও মনে আছে।
কি রকম-বিস্মিত প্রতিবেশিরা।
-আমার বাবা মার তখনো বিয়ে হয়নি, তারা গেলো পিকনিকে।
-তারপর?
-তারপর তারা গেলো একটা বাংলোর মধ্যে।
উৎসুক প্রতিবেশি-তারপর???
-তারপর আর কি, পিকনিকে গেলাম বাবার সাথে, আসলাম মায়ের সাথে!!!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৭ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



