somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিজীবি হত্যা, রাও ফরমান আলী ও রাজাকারদের উৎসর্গ করা নিয়াজির লেখা বই

২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৮ জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্রোর কাছে মেজর জেনারেল রাও ফরমান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন। রাও ফরমান আলীর নিজের লেখা এই লাইন ছিল এই অভিযোগের কারণ। ফরমান আলী সরকারি একটি নথিতে লিখেছিলেন যে, ‘দি গ্রিন অব ইস্ট পাকিস্তান উইল হ্যাভ টু বি পেইনটেড রেড’। অর্থাৎ সবুজ পূর্ব পাকিস্তানকে রক্তে রঞ্জিত করে দেওয়ার কথাই বলেছিলেন রাও ফরমান আলী।
রাও ফরমান আলী ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্ণরের উপদেষ্টা। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবি হত্যার প্রধান রূপকার হিসাবে তিনি চিহ্নিত। এই হত্যাকান্ড হয়েছিল ১৪ ডিসেম্বর। তবে হামিদুর রহমান কমিশনের কাছে তিনি এই অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে হত্যা যে হয়েছিল তা তিনি স্বীকার করেছিলেন। তার দাবি ছিল বধ্যভূমিতে লাশ পাওয়া গিয়েছিল ১৭ ডিসেম্বর এবং তিনি আত্মসমর্পন করেন ১৬ ডিসেম্বর।
তবে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কমিশনকে। তিনি বলেছেন, ডিসেম্বরের ৯ বা ১০ তারিখ তাকে পিলখানায় ডেকে পাঠিয়েছিলেন মে. জে. জামসেদ। সেখানে গিয়ে তিনি অনেকগুলো গাড়ি দেখতে পান। জেনারেল জামসেদ তখন গাড়িতে উঠছিলেন এবং তাকেও সঙ্গে আসতে বলেন। গাড়িতে পথে জেনারেল জামসেদ তাকে জানান যে তারা কিছু নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করতে চাচ্ছেন। রাও ফরমান আলী কমিশনের কাছে দাবি করেছেন যে তিনি এর বিরোধীতা করেছিলেন। গাড়িতে করে নিয়াজির কার্যালয়ে যান, সেখানেও নাকি তিনি এই পরিকল্পনার বিরোধীতা করেছিলেন।
পাকিস্তান যেভাবে ভাগ হলো বইতে ফরমান আলী এ বিষয়ে আরও লিখেছেন, ‘বিরোধীতা শোনা হয়নি এবং কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আমি এখনো জানি না তাদের কোথায়। সম্ভবত মুজাহিদদের প্রহরায় তাদের কোথাও লুকিয়ে রাখা হয়েছিল। পরে পাকি সেনাবাহিনীর তাদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আÍসমর্পনের পর তারা পালিয়ে যায়।’
এরপর ফরমান আলীর দাবি সম্ভবত মুক্তিবাহিনীই পাক বাহিনীর বদনাম তৈরির জন্য বন্দীদের ও মুজাহিদদের মেরে ফেলে।
জেনারেল নিয়াজি তার বইতে ফরমান আলীতে একজন সুযোগ সন্ধানী ও ষড়যন্ত্রকারী হিসাবে উল্লেখ করেছেন। নিয়াজির লেখাতেও ইঙ্গিত আছে যে ফরমান আলীই বুদ্ধিজীবি হত্যার নেপথ্যে। তিনি লিখেছেন, ফরমান আলী তাকে অনুরোধ করেছিলেন যাতে তাকে পাকিস্তান ফেরত পাঠানো হয়। বুদ্ধিজীবি হত্যার অভিযোগে তাকে মুক্তিবাহিনী তাকে মেরে ফেলতে পারে বলে ফরমান আলী এই অনুরোধ করেছিলেন এবং সে সময় তাকে সম্পূর্ণ বিধ্বস্ত একজন মানুষ বলে মনে হয়েছিল।
আরেকজন পাকিস্তানি সামরিক কর্মকর্তা, সে সময়ের জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার সিদ্দিকী বলেছেন, ‘মে. জে. ফরমান আলী ছিলেন বেসামরিক প্রশাসনের দায়িত্বে। তিনি জানতেন না এমন কিছু সেসময় ঘটতো না।’
সাবেক তথ্য সচিব ও লেখক আলতাফ গওহর বলেছেন, ১৫ ডিসেম্বর রাতে তিনি রাও ফরমান আলীকে অনুরোধ করেছিলেন তাঁর এক বাঙ্গালী বুদ্ধিজীবিকে আটক অবস্থা থেকে ছাড় করিয়েছিলেন।
আবার জেনারেল নিয়াজিও ১৯৭১ নিয়ে একটি বই লিখেছেন। সেই বই তিনি উৎসর্গ করেছেন রাজাকারদের। তিনি পাকিস্তানি, পাকিস্তানি বা সেনা সদস্যদের নয়, বরং উৎসর্গ করলেন রাজাকারদের। তিনিও কিন্তু রাও ফরমান আলীকেই অনেক কিছুর জন্য দায়ি করেছেন। বইটির নাম দ্য বিট্রেইল অব পাকিস্তান।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×